সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে আকস্মিক দুর্ঘটনায় প্রাণ হারান সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুকের উদ্যোগে সংস্কারে ফিরছে সেনবাগ-সোনাইমুড়ী সড়ক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গণধোলাইয়ের পর পুলিশের সোপর্দ লাখাইয়ে বালিকা উচ্চ বিদ্যালয়ের রাস্তার বেহাল দশা, শিক্ষার্থী ও পথচারীদের চরম ভোগান্তি। ইসলামি আন্দোলন বাংলাদেশ বাঘারপাড়া উপজেলা শাখার কমিটি গঠন বেগমগঞ্জে হত্যা সহ একাধিক মামলার আসামীকে ১০ দিনের রিমান্ডের জন্য আদালতে সোপর্দ উলিপুরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পীরগাছায় নিরাপদ গোশত উৎপাদনে ব্যবসায়ীদের সচেতন করল প্রাণিসম্পদ দপ্তর বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতের দ্বারস্থ, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ ১০ বছরের সঞ্চয় জর্দার কৌটায় নষ্ট, নিঃস্ব মনোয়ারার আকুতি পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার তীব্র স্রোতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত, দুই পাড়ে যানবাহনের দীর্ঘ সারি শেরপুরের ঝিনাইগাতীতে বাফার গোডাউন পরিদর্শন করলেন জেলা প্রশাসক যশোরে কেমিক্যাল ও ভুট্টার গুঁড়া দিয়ে বানানো হচ্ছিল সয়াবিন বড়ি, জরিমানা ১ লাখ শ্যামনগর হাসপাতালে চল্লিশ দিনে ডেঙ্গু রোগী ভর্তি পঁচিশ জন ‎মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত শিক্ষা ব্যবস্থাকে দীপু মনি ধ্বংস করে দিয়েছে, তার ফাঁসি হওশা উচিত, বুলু আক্কেলপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা *চকরিয়া সরকারি কলেজের যাত্রী ছাউনির পিছন থেকে দেশীয় একনলা বন্দুক উদ্ধার করেছে র‌্যাব-১৫*

মিরসরাইয়ে ঘরের দরজার তালা ভেঙ্গে বসতঘরে দুর্ধর্ষ চুরি

চট্টগ্রামের মিরসরাইয়ে পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে বসতঘরের দরজার তালা ভেঙ্গে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ জুন) দিবাগত রাতের কোন একসময় উপজেলার ৬ নম্বর ইছাখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হাসনাবাদ গ্রামের আনছার আলী মিঝি বাড়ীর ওমান প্রবাসী খাইরুল ইসলামের ঘরে এই ঘটনা ঘটে।

প্রবাসী খাইরুল ইসলাম বলেন, ‘আমার পরিবারের সদস্যরা বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে পাশ^বর্তী নন্দীগ্রামে এক আত্মীয়ের বাড়িতে গায়ে হলুদ অনুষ্ঠানে যায়। শুক্রবার বিয়ে শেষে বিকেল ৩ টায় বাড়িতে পরিবারের সদস্যরা এসে ঘরের সামনের দরজার খুলে ঘরে প্রবেশ করে দেখেন ঘরের সব জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। চোর পেছনের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে ৩টি আলমিরা, ২টি ড্রেসিং টেবিল ও ২টি ওয়্যারড্রপ ভেঙ্গে নগদ ২ লাখ টাকা, ৪ ভরি স্বর্ণালংকার ও জায়গাজমির সব কাগজপত্র নিয়ে যায়।’

তিনি আরো বলেন, ‘আমরা দুই ভাই দীর্ঘদিন ধরে প্রবাসে থাকি। ঘরে শুধু মহিলা সদস্যরা থাকেন। এই ঘটনায় আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। এই ঘটনায় জোরারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।’

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম বলেন, ‘বসতঘরে চুরির ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’


Tag
আরও খবর