চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ

স্থলপথে পাট আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা, বেনাপোলে রপ্তানিকারক ও শ্রমজীবীদের হতাশা

স্থলপথে পাট আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা, বেনাপোলে রপ্তানিকারক ও শ্রমজীবীদের হতাশা বাংলাদেশ থেকে স্থলপথে পাট ও পাটজাত পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। গত শুক্রবার রাতে ভারতের বৈদেশিক বাণিজ্য মহাপরিচালক অজয় ভাদুর স্বাক্ষরিত এক আদেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে সমুদ্রবন্দর, বিশেষ করে মুম্বাইয়ের নহাভা শেভা দিয়ে এসব পণ্য আমদানি চালু থাকবে বলে জানানো হয়েছে। হঠাৎ এ সিদ্ধান্তে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে চলমান পাট রপ্তানি কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে। এতে হতাশা নেমে এসেছে দুই দেশের হাজারো ব্যবসায়ী, আমদানি-রপ্তানিকারক ও বন্দর-নির্ভর শ্রমজীবী মানুষের মাঝে। ব্যবসায়ীরা বলছেন, এই সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হবেন দুই দেশের সাধারণ ব্যবসায়ীরা, বিশেষ করে ছোট পরিসরে পাটপণ্য আমদানি-রপ্তানির সঙ্গে জড়িতরা। ভারতের পেট্রাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, “হঠাৎ এ নিষেধাজ্ঞায় আমরা বিস্মিত। সীমান্তবর্তী ব্যবসায়ীরা এতে চরমভাবে ক্ষতিগ্রস্ত হবেন। সমুদ্রপথে আমদানির সুযোগ থাকলেও তা ছোট আমদানিকারকদের জন্য প্রায় অচল, খরচ ও প্রক্রিয়া—দুটোই বেড়ে যায়।” বেনাপোল সি অ্যান্ড এফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান বলেন, “বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন প্রচুর পাট ও পাটজাত পণ্য ভারতে যায়। এই সিদ্ধান্তের ফলে অনেকে বেকার হয়ে পড়বেন। সীমান্তবাণিজ্য আরও সংকুচিত হবে।” রাত সাড়ে ১০টার দিকে কথা হয় বেনাপোল বন্দর ব্যবহারকারী ব্যবসায়ী মেহেদী হাসানের সঙ্গে। তিনি বলেন, “ভারতের এমন আচমকা সিদ্ধান্ত শুধু বাণিজ্য নয়, দুই দেশের পারস্পরিক আস্থার ওপরও আঘাত। আমরা সরকারের কাছে দ্রুত কূটনৈতিক হস্তক্ষেপ চাই।” বিষয়টি নিয়ে উভয় দেশের বাণিজ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করছেন ব্যবসায়ীরা। তারা মনে করছেন, এই নিষেধাজ্ঞা অব্যাহত থাকলে সীমান্ত অর্থনীতি ও পাটশিল্পে চরম নেতিবাচক প্রভাব পড়বে।
আরও খবর