দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

উত্তরণের প্রকল্প শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

শ্যামনগরে উত্তরণের প্রকল্প শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় শনিবার(২৮ জুন) সকাল ১১টায় শ্যামনগর পাবলিক লাইব্রেরী হল রুমে উত্তরণের বাস্তবায়নে সুরফিট প্রকল্পের লোকাল লেভেল শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

ওয়ার্কশপে মাল্টিমিডিয়া ভিত্তিক উপস্থাপনায় প্রকল্পের প্রকল্প কর্মকর্তা সাদ্দাম হোসেন বলেন এআই ব্যবহার করে জলোচ্ছ্বাসের পূর্বাভাস মডেল তৈরী করা যা ঝুঁকি অবহিত, জেন্ডার ট্রান্সফরমেটিভ এবং অন্তর্ভুক্তিমুলক আগাম সাড়াদানকে সমর্থন করাই এই প্রকল্পের সামগ্রিক উদ্দেশ্য।

কর্মশালায় গ্রুপ ভিত্তিক আলোচনায় টেকসই বেড়ী বাঁধ নির্মান, শ্যামনগরে আবহাওয়া স্টেশন তৈরী, বাঁধ মনিটরিং কমিটি তৈরী, পানি উন্নয়ন বোর্ডকে আরও দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা, প্রকল্পের তথ্য সর্বসাধারণের জন্য উন্মুক্তকরণ সহ অন্যান্য সুপারিশ করা হয়।

ড্রোনের মাধ্যমে প্রকল্প এলাকায় বাঁধের ক্ষয়ক্ষতি নিরুপণ করা, নদীর পানির উচ্চতা পরিমাপ চলমান প্রক্রিয়া, ঘূর্নিঝড়ের আগাম তথ্য মোবাইল এসএমএসের মাধ্যমে জানানো সহ অন্যান্য বিষয় ওয়ার্কশপে অবহিত করা হয়।

ওয়ার্কশপে বক্তব্য রাখেন অংশগ্রহণকারী শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য রনজিৎ বর্মন, সাংবাদিক শেখ আফজালুর রহমান, অনাথ মন্ডল, আবু সাঈদ, এ্যাড.জিএম মুনসুর রহমান, শিক্ষক মুকুল ,উত্তরণ কর্মকর্তা আমিনুর রহমান, ছাব্বির হোসেন, সেলিম হোসেন, সাবেক ইউপি সদস্য লতিফা বেগম ঝর্ণা অন্যান্য এনজিও প্রতিনিধিবৃন্দ প্রমুখ। জানা যায় প্রকল্পের কর্ম এলাকা সাতক্ষীরার আশাশুনি,শ্যামনগর উপজেলা ও খুলনার কয়রা উপজেলা।

ছবি- শ্যামনগরে উত্তরণের সুরফিট প্রকল্পের ওয়ার্কশপ।

Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৫ ঘন্টা ৪৮ মিনিট আগে