রাজনৈতিক পরিচয়ে লুটপাট, সম্পদ দখল করতেই রতনকে হত্যা: কর্নেল বাতেন আদমদীঘিতে মাদক বেচা-কেনার অভিযোগ: হিজরাপট্টিতে এলাকাবাসীর অগ্নিসংযোগ আদমদীঘিতে বিএনপি নেতা মেম্বার প্রার্থীর পূজামন্ডপে আর্থিক সহায়তা ও গেঞ্জি বিতরণ আসন্ন ইউপি নির্বাচন ঘিরে কৃষ্ণনগরে জি এম রবিউল্যাহ বাহারের কর্মী সমাবেশ, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নোয়াখালীতে অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু শেরপুরের শ্রীবরদীতে খাল থেকে ড্রামে নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত শ্যামনগরে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় জেলা প্রশাসকের সাথে মতবিনিময় প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কচুয়ায় সাচারে শ্রী শ্রী শারদীয় দূর্গা পূজার মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শিক্ষামন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি রাজশাহী কাটাখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৭০০ ট্যাপেন্টাডল ও ১.৩০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ নগদ ১১ লাখ ৬৭ হাজার ১৭০ টাকা ও মোবাইল ফোন জব্দ শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ মানবিক উদ্যোগে শেরপুরবাসীর আস্থা অর্জনে এগিয়ে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন লালপুরে মাজার ও মসজিদে চুরি মোংলা বন্দরের উন্নয়নে প্রধানমন্ত্রীর সফর, বিনিয়োগ ও কর্মসংস্থানে প্রত্যাশা ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা ডেঙ্গু প্রতিরোধে কালাইয়ে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী আব্দুল বারী ২১ বছরের গবেষণায় ২৫ জাতের ধান উদ্ভাবন, স্বীকৃতির অপেক্ষায় কৃষক সেন্টু হাজং খাগা রহমতিয়া ইবতেদায়ী মাদ্রাসায় দ্বিতীয় সাময়িক পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

তানভীর-আল আমিনের নেতৃত্বে কুবির রোটার‌্যাক্ট ক্লাব

সভাপতি ও সাধারণ সম্পাদক। © সংগৃহীত ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোটার‌্যাক্ট ক্লাবের ২০২৫–২৬ সেশনের বোর্ড অব ডিরেক্টরস কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফার্মেসি বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানভীর আনজুম সাজন এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের একই বর্ষের শিক্ষার্থী মো. আল আমিন।


গতকাল রোববার (২৯ জুন) ক্লাবের অফিসিয়াল ফেসবুক পেইজে সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক এবং নির্বাচন কমিশনারের যৌথ স্বাক্ষরে ক্লাবের অফিসিয়াল প্যাডে ৩০ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ বোর্ড অব ডিরেক্টরের তালিকা প্রকাশ করা হয়।


কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি রোকেয়া সেলিম পপি,যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান আহমেদ,কোষাধক্ষ্য ফেরদৌস হাসান জাফরি,ক্লাব সার্ভিস ডিরেক্টর মোহাম্মদ নাইমুর রহমান, যুগ্ম ক্লাব সার্ভিস ডিরেক্টর নাজমুস সাকিব,হৃদয় সাকিব,প্রফেশনাল ক্লাব সার্ভিস ডিরেক্টর মনিরা আক্তার শিলা,যুগ্ম প্রফেশনাল ক্লাব সার্ভিস ডিরেক্টর মোহাম্মদ সুমন,হাসান মাহমুদ শাফিন,ফিনান্সিয়াল সার্ভিস ডিরেক্টর নাজমুল আল মুন্না,যুগ্ম ফিনান্সিয়াল সার্ভিস ডিরেক্টর শাহনাজ আফরোজ, এসকে ইশতিয়াক আহমেদ পিয়াল,কমিউনিটি সার্ভিস ডিরেক্টর সুমাইয়া তাহসিন,যুগ্ম কমিউনিটি সার্ভিস ডিরেক্ট মোহাম্মদ সাব্বির আহমেদ, হুমাইরা আক্তার, পিআর এন্ড কমিউনিকেশন ডিরেক্টর মাহফুজুর রহমান ভূইয়া, যুগ্ম পিআর এন্ড কমিউনিকেশন ডিরেক্টর শাকিলা আফনান, ফাহিমা সুলতানা রাতুয়া, মহসিন মাহী, এডিটর জিসান মাহমুদ হাসিব, মাহফুজুর ভূইয়া,চিফ সার্জেন্ট এ্যাট আর্মস জুবায়েদ হোসাইন,সার্জেন্ট এ্যাট আর্মস রেদোয়ানুল ইসলাম, মহিমা আক্তার, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ মিরাজুল ইসলাম, দেলোয়ার হোসেন, বি এম ফয়সাল, শুভ চন্দ্র দাস।

সাধারণ সম্পাদক আল আমিন দৈনিক দেশচিত্রকে বলেন, "রোটারেক্ট ক্লাব কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সদ্য নির্বাচিত বোর্ড অব ডিরেক্টরসকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। অনলাইন আবেদন ও ভাইভার পর সফলভাবে ২০২৫-২৬ বর্ষের পূর্ণাঙ্গ বোর্ড ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত।সদস্যদের সক্রিয় অংশগ্রহণ আমাদের আশাকে শক্তি দিয়েছে। আশাকরি সবাই মিলে একটি উদ্ভাবনী ও প্রভাবশালী বছর গড়ে তুলতে পারবো, ইনশাআল্লাহ।"


নবনিযুক্ত সভাপতি তানভীর আনজুম সাজন দৈনিক দেশচিত্রকে বলেন, “আমাদের টিমে রয়েছে একদল উদ্যমী তরুণ-তরুণী, যারা নতুন কিছু করার তীব্র আকাঙ্ক্ষায় উজ্জীবিত। তারা যেমন শিক্ষার্থীদের স্কিলভিত্তিক শেখায় পাশে থাকতে চায়, তেমনি সমাজের অসহায় মানুষের পাশে থেকে আলো ছড়াতে চায়। তিনি আরও বলেন,আমি বিশ্বাস করি, রোটারেক্টের মূলনীতি "Fellowship Through Service" ধারণ করে আমরা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারবো, গড়ে তুলতে পারবো দক্ষ ও মানবিক প্রজন্ম।”


উল্লেখ, কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়।

আরও খবর





6accfa678b4a8-121026091903.webp
এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে

১০ দিন ১০ ঘন্টা ৩০ মিনিট আগে