আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার। চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত ‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে শিক্ষকতার পাশাপাশি পেঁপে চাষে সাফল্য দুই বিঘা জমিতে শাহী পেঁপের বাম্পার ফলন, ৫ লাখ টাকা বিক্রির আশা রায়পুরে আলমগীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন, গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান বাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র‌্যালি আলোচনা সভা কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ কিছুটা লোডশেডিং মেনে নেয়া উচিত: ডা. জাহেদ

কুলিয়ারচরে তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন

মো. ফরমান উল্লাহ - প্রতিনিধি

প্রকাশের সময়: 30-06-2025 07:55:28 pm


কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। 


সোমবার (৩০ জুন) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এই কৃষি প্রযুক্তি মেলায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন। কৃষি প্রযুক্তি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাকীন মাশরুর খান।


 অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মাসুদ রানা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহফুজ উদ্দিন ভূইয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, উপজেলা সমাজ সেবা অফিসার মাহবুবা সিদ্দিকী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মুসলিমা বেগম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস,উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলী আকবর সেলিম,উপজেলা যুবদলের আহবায়ক আজহার উদ্দিন লিটন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মো. মশিউর রহমান মহসীন প্রমূখ। 


 মেলায় প্রধান আকর্ষণ ছিলো মডেল গ্রাম। এছাড়াও বনরাজ নার্সারী, বৃক্ষের অবদান প্রদর্শণী স্টল, ই-কৃষি কর্ণার স্টল, আতিক নার্সারী, কৃষি উপকরণ ও কৃষি পরামর্শ কেন্দ্র, খালেদ বিন ওয়ালেদ নার্সারী, নিয়ামত হস্ত শিল্পকলা, আস্তা অনলাইন শপ, পণ্য প্রদর্শনী স্টল, কন্দাল ফসল চাষাবাদ প্রদর্শনী স্টল, আধুনিক সেচ প্রযুক্তি প্রদর্শনী স্টল ও নিরাপদ ফসল উৎপাদন স্টল মেলায় অংশগ্রহণ করে। মেলার আনুষ্ঠানিক উদ্বোধনী শেষে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শণ করেন। 


আরও খবর