সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বরণে জনসমাগম ব্যাপক রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে যাত্রা শুরু করল গ্রীণ ভিউ-২ হোটেল এন্ড রেস্টুরেন্ট শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা

জুলাই-আগস্ট আন্দোলনের শহীদদের স্মরণে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মোমবাতি প্রজ্বালন ও জাতীয় সংগীত কর্মসূচি




২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে দেশের ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে গড়ে ওঠা ঐতিহাসিক গণআন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এক শ্রদ্ধামূলক কর্মসূচির আয়োজন করে।


মঙ্গলবার (১ জুলাই) দিবাগত রাত ১২টা ১ মিনিটে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয় ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শিরোনামের মোমবাতি প্রজ্বালন ও জাতীয় সংগীত পরিবেশন কর্মসূচি।


জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। এরপর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং একে একে মোমবাতি প্রজ্বালন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ছাত্রদলের নেতাকর্মীরা।


বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তার জন্মলগ্ন থেকে দেশের গণতন্ত্র, ভোটাধিকারের নিশ্চয়তা এবং ছাত্রসমাজের অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দিয়ে এসেছে। সেই ধারাবাহিকতায় ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্রদল সম্মুখ সারিতে থেকে দেশব্যাপী গণআন্দোলন গড়ে তোলে, যেখানে প্রাণ হারান শতাধিক নেতা-কর্মী।


সাবেক সহ-সমাজসেবা সম্পাদক ইনজাম শাওন বলেন,

“জুলাই-আগস্ট আন্দোলনের শহীদরা শুধু ছাত্রদলের নয়, পুরো জাতির গর্ব। তারা জীবন দিয়ে প্রমাণ করেছেন—সত্য, ন্যায় ও গণতন্ত্রের জন্য লড়াই কখনো থেমে যায় না। ছাত্রদল আজ তাদের পথ অনুসরণ করে এগিয়ে চলেছে। আমরা তাদের স্মরণ করছি শ্রদ্ধা আর প্রতিজ্ঞায়—এই মাটিতে ফ্যাসিবাদ আর দুঃশাসনের কোনো ঠাঁই হবে না। গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে।”


ছাত্রদলের সাবেক সদস্য মোঃ মোশাররফ হোসেন বলেন,

“ছাত্রদলের ইতিহাস আত্মত্যাগ, সাহসিকতা আর নেতৃত্বের ইতিহাস। আমরা শহীদদের স্মরণ করি কেবল আনুষ্ঠানিকতার অংশ হিসেবে নয়, বরং তাদের আদর্শকে বুকে ধারণ করে এগিয়ে যাই। জুলাই-আগস্ট আন্দোলন আমাদের গর্ব, আমাদের অহংকার। শহীদদের রক্ত বৃথা যেতে পারে না। সত্যিকার অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব, লড়াই চালিয়ে যাব।”


উপস্থিত ছিলেন:

রাফি আজমাঈন, সাকিব মাহমুদ, ইমরান জিহাদ, সাইমন রিফাত, মিজান রকি ও আশিক সহ বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সকল স্তরের নেতাকর্মী ও সদস্যরা।



Tag
আরও খবর