হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা যশোরে চিত্রনায়ক সালমান শাহ্‌র হত্যার বিচারের দাবিতে ভক্তদের মানববন্ধন সাতক্ষীরায় বিদ্যুতের তারে প্রাণ গেল ফেরিওয়ালার মগনামা ঘাটে সাগরে নিখোঁজ শামীমের মরদেহ উদ্ধার *কক্সবাজারে চাঞ্চল্যকর গুলিবর্ষণ করে ইকরাম হত্যাচেষ্টা মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার* কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ

লাখাইয়ে বিক্রি হচ্ছে পুরাণ ঢাকার ঐতিহ্যবাহী মচমচে বাখরখানি।

লাখাইয়ে বিক্রি হচ্ছে পুরাণ ঢাকার ঐতিহ্যবাহী মচমচে বাখরখানি। একসময় পুরান ঢাকার সকালের নাস্তার অবিচ্ছেদ্য অংশ বাখরখানি এখন সুদূর লাখাই উপজেলার হাটবাজারেও পাওয়া যাচ্ছে। ময়দা দিয়ে তৈরি এই মচমচে রুটিজাতীয় খাবারটি পুরান ঢাকার শত শত বছরের ঐতিহ্য বহন করে। পুরান ঢাকার প্রতিটি অলিগলিতে এর দোকান দেখা গেলেও, এখন এর সুস্বাদ পৌঁছে গেছে মফস্বলের ক্রেতাদের কাছেও। বাখরখানি মূলত ময়দার খামির থেকে তৈরি এক প্রকার মচমচে রুটি। সাধারণত এতে অন্য কোনো স্বাদবর্ধক না থাকলেও, চিনিযুক্ত বাখরখানিও পাওয়া যায়। যদিও চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের বাখরখানি তুলনামূলক রসালো ও মিষ্টি হয়ে থাকে। একসময় ঢাকার প্রসিদ্ধ এই রুটি এতটাই জনপ্রিয় ছিল যে, এটি উপঢৌকন হিসেবেও পাঠানো হতো। এর উৎপত্তিস্থল আফগানিস্তান ও রাশিয়ার মুসলিম অধ্যুষিত এলাকায়। ঢাকায় সর্বপ্রথম বাখরখানি দোকান গড়ে উঠেছিল লালবাগ কেল্লার কাছে। বর্তমানে গাজীপুর চৌরাস্তা, সফিপুর ও টাঙ্গাইলের মতো এলাকাতেও বাকরখানি সহজলভ্য। লাখাইয়ে বাখরকানি জয়যাত্রা আশ্চর্যজনকভাবে, লাখাই উপজেলার ব্যবসায়ীরাই এখন বাখরখানি ব্যবসার প্রায় ৯০ শতাংশ নিয়ন্ত্রণ করছেন। মূলত ঢাকার বাখরখানি ব্যবসা থেকে ফেরা লাখাইয়ের বাসিন্দারাই তাদের নিজ এলাকায় এই ব্যবসা শুরু করেছেন। বামৈ, মুড়াকরি, বুল্লা বাজারসহ অনেক এলাকায় বাকরখানির দোকান দিয়েছেন তারা। বামৈ বাজারের ব্যবসায়ী সালা উদ্দিনের সাথে কথা বলে জানা যায়, তিনি ১৩ বছর ঢাকায় বাখরখানির ব্যবসা করার পর কয়েক বছর হলো নিজ এলাকায় ফিরে দোকান দিয়েছেন। তার মতে, যদিও এখানে ঢাকার মতো বিক্রি বা লাভ কম, তবুও স্থানীয় মানুষজন ঐতিহ্যবাহী এই খাবার উপভোগ করতে পারায় তিনি খুশি। ময়দা, চিনি ও তেলের দাম বাড়ার কারণে লাভের পরিমাণ সীমিত হলেও, তিনি এখন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গ্যাসের চুলায় স্বয়ংক্রিয় মেশিনে বাখরখানি তৈরি করছেন। বাকরখানির চাহিদা ও দাম সাধ্যের মধ্যে হওয়ায় সারিবদ্ধ ভাবে ক্রেতারা কিনছেন মচমচে গরম গরম বাখরখানি। সকালের নাস্তা বা চায়ের সাথে বাকরখানি এক দারুণ সংমিশ্রণ। গরম গরম মচমচে বাকরখানি যেমন সুস্বাদু, তেমনি এর দামও বেশ সাশ্রয়ী। প্রতি কেজি বাকরখানি ১৪০ টাকা থেকে ১৫০ টাকা দরে বিক্রি হয়, তবে মফস্বল এলাকায় এটি আরও কম দামে পাওয়া যায়। বুল্লাবাজারে বাখরকানি নিতে আসা রাকিব মিয়া বলেন,আমার অসুস্থ মায়ের জন্য মিষ্টি ছাড়া বাখরকানি কিনতে এসেছি, ১ কেজি বাখরকানি ১৪০ টাকা দিয়ে কিনেছি, আমার মা ডায়াবেটিসের রোগী হওয়ার সুবাদে, এই বাকরখানি পছন্দ করেন তাই আমি ৩-৪ দিন পর পর বাকরখানি কিনতে এই বুল্লাবাজারে আসি, বুল্লাবাজারের এক বাখরখানি ব্যবসায়ী বলেন,আমি ১০বছর যাবৎ ঢাকা গুলিস্তানে এ ব্যবসা করেছি,এখন আর ঢাকা ভাল লাগে না,তাই বুল্লাবাজার আমার বাড়ীর নিকটবর্তী হওয়ায় এখানে বাখরকানির দোকান দিয়েছি,আলহামদুলিল্লাহ ভালই লাভবান হচ্ছি। পুরান ঢাকায় সারা বছরই বাকরখানি পাওয়া যায়, পুরান ঢাকার ঐতিহ্যবাহী এই খাবারটি এখন কেবল রাজধানীর গণ্ডি পেরিয়ে লাখাইয়ের মতো উপজেলা পর্যায়েও তার স্বাদ ছড়িয়ে দিচ্ছে, যা স্থানীয়দের কাছে এক নতুন আকর্ষণ।
Tag
আরও খবর