রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বরণে জনসমাগম ব্যাপক রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে যাত্রা শুরু করল গ্রীণ ভিউ-২ হোটেল এন্ড রেস্টুরেন্ট শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা যশোরে চিত্রনায়ক সালমান শাহ্‌র হত্যার বিচারের দাবিতে ভক্তদের মানববন্ধন সাতক্ষীরায় বিদ্যুতের তারে প্রাণ গেল ফেরিওয়ালার মগনামা ঘাটে সাগরে নিখোঁজ শামীমের মরদেহ উদ্ধার *কক্সবাজারে চাঞ্চল্যকর গুলিবর্ষণ করে ইকরাম হত্যাচেষ্টা মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার* কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত

নিরাপত্তাহীন পবিপ্রবি বরিশাল ক্যাম্পাস: নেই মেইন গেট, উদ্বিগ্ন শিক্ষার্থীরা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে মেইন গেট না থাকায় শিক্ষার্থীরা প্রতিনিয়ত নিরাপত্তাহীনতার মধ্যে দিন পার করছেন। সন্ধ্যা নামতেই বাইরের পথচারী ও বখাটে শ্রেণির লোকদের অবাধ চলাফেরা শুরু হয় ক্যাম্পাস এলাকায়। কে আসছে, কে যাচ্ছে—তা নজরদারির মতো কোনো সুনির্দিষ্ট ব্যবস্থা নেই।


বিশ্ববিদ্যালয়ের বরিশাল ক্যাম্পাসে প্রায় ৬০০ শিক্ষার্থী অধ্যয়ন করছেন। রয়েছে দুটি আবাসিক হল, যেখানে ছেলে ও মেয়ে শিক্ষার্থীরা অবস্থান করছেন। অথচ, একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যেখানে নিরাপত্তা নিশ্চিত করতে মেইন গেট থাকা অপরিহার্য, সেখানে দীর্ঘদিন ধরে এই মৌলিক কাঠামোর অভাব শিক্ষার্থীদের মাঝে হতাশা ও ক্ষোভ সৃষ্টি করছে।


যদিও শিক্ষার্থীরা একাধিকবার মেইন গেট নির্মাণের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করেছেন, তবুও প্রায় ১০ মাস পেরিয়ে গেলেও দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দাবি যেন হারিয়ে যাচ্ছে ফাইলচাপা আর আশ্বাসের জটলায়।



এ বিষয়ে জানতে চাইলে ডিভিএম ২০ ব্যাচের শিক্ষার্থী মো: সাইমুন হাসান বলেন,"দীর্ঘদিন ধরে প্রধান ফটক বিহীন আমাদের প্রাণের বরিশাল ক্যাম্পাস।ক্যাম্পাসে গভীর রাত পর্যন্ত অবাধ বিচরণ চলে স্থানীয়দের। প্রায়শই রাতে মাদকসেবনরত অবস্থায় বহিরাগতদের দেখা যায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা আমার সহপাঠীরা এরূপ নিরাপত্তাহীনতা নিয়ে চিন্তিত।প্রসাশনের কাছে আমাদের দাবি থাকবে দ্রুত সময়ে একটি নান্দনিক সৌন্দর্য বর্ধনকারী মূল ফটকের কাজ যেন শুরু করা হয়।" 



এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন বলেন,"আমাদের ভিসি স্যার বরিশাল ক্যাম্পাসের উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন। ক্যাম্পাসের গেটের জন্য যাবতীয় যা কেনাকাটার আছে, সেগুলোর ব্যাবস্থা করা হচ্ছে। পর্যায়ক্রমে এসব সমস্যার সমাধান করা হবে।"


বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন ,"বরিশাল ক্যাম্পাসের মেইন গেটের ডিজাইন করা হয়েছে এবং টেন্ডারও দেওয়া হয়েছে।আশা করি খুব দ্রুতই কাজ শুরু হবে। 

পাশাপাশি বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের অর্থায়নে মেইন গেটের দুপাশে ১৪০ ফিট বাউন্ডারি দেওয়া হবে।এর জন্যেও টেন্ডার হয়েছে,দ্রুতই কাজ শুরু হবে।"


উল্লেখ্য, বাস চলাচলের সুবিধার জন্যে ২০২৪ সালের অক্টোবর মাসে ক্যাম্পাসের প্রধান ফটক ভেঙ্গে ফেলা হয়।

আরও খবর