নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা

কুলিয়ারচরে জাহাঙ্গীর নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের কুলিয়ারচরে নিখোঁজের একদিন পর ফসলি জমি থেকে জাহাঙ্গীর (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জাহাঙ্গীর কুলিয়ারচর পৌর এলাকার বড়খারচর পূর্বপাড়া গ্রামের মো. দুঃখু মিয়ার ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে বড়খারচর কান্দা নামক এলাকা বাচ্চু মিয়ার বাড়ির সামনে একটি ফসলি জমি থেকে মরদেহ উদ্ধার করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, জাহাঙ্গীর গত ২ জুলাই বুধবার বিকেলে বাড়ি থেকে বের হয় এবং সন্ধ্যায়ও বাড়িতে না ফেরায় সন্ধ্যার পর পরিবারের সদস্যরা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে মোবাইল ফোনটি বাজলেও কেউ রিসিভ করেনি। এতে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে আত্মীয়স্বজন ও আশপাশে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে কোথাও না পেয়ে পরদিন দুপুরে কুলিয়ারচর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে ওইদিন বিকেলে স্থানীয় কয়েকজন কিশোর ফুটবল খেলতে গেলে একটি মরদেহ দেখতে পান। এরপর বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং নিহতের পরিবার এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেছে।

এ ব্যাপারে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হেলাল উদ্দিন পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। তিনি আরও জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর