সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা দুর্গাপূজা উপলক্ষে ঝিনাইগাতী থানা পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিশুদের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষ রোপন বগুড়ার আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে, বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি ‘ষড়যন্ত্রকারী’ আখ্যার প্রতিবাদে দোহাজারীতে এমপির বিরুদ্ধে বিক্ষোভ, ঐক্য নিয়ে প্রশ্ন বরিশাল নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে ১০০টি সরঞ্জাম বিতরণ পাঁচবিবিতে অটোভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে বিশেষ সম্মাননা পেলেন ইউপি চেয়ারম্যান শফিউল আলম ইউক্রেনকে এখনও গোয়েন্দা তথ্য দিচ্ছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগে অনিয়ম: বিতর্কিতদের বাদ দিতে ‘তৃণমূল বিএনপি’র ২৪ ঘণ্টার আল্টিমেটাম চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪ চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে বসতবাড়িতে, সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন" প্রশিক্ষণ অনুষ্ঠিত কুলিয়ারচরে সততা স্টোর উদ্বোধন আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস

ধামরাইয়ে হবু পুত্রবধূর ভাইরাল নাচের ভিডিও দেখে বিয়ে ভেঙ্গে দিলেন পাত্রের বাবা

ধামরাইয়ে বিয়ের দিন তারিখ ঠিক হওয়ার পর কনের

 ডান্স করার একটি ভিডিও  ছড়িয়ে পড়েছে পাত্রের এলাকায়।এতে ক্ষুব্ধ হয়ে পাত্রের বাবা বিয়ে ভেঙ্গে দিলে পাত্রের বাবাকে কল করে মামলার হুমকি দিয়েছেন কনের বাবা। 


এ সংক্রান্ত একটি কল রেকর্ড এসেছে। মেয়ের বাবার মামলার হুমকির জবাবে ছেলের বাবা বলেন,আমাকে ফাঁসিতে ঝুলালেও এমন যাত্রাপালার মেয়ে আমার বাড়িতে উঠাবো না।দরকার হলে আপনার সব খরচপাতি আমি দিয়ে দেব।এসময় দুজনেই উত্তপ্ত বাক্য বিনিময় করেন। 


এ বিষয়ে জানতে পাত্রের মুঠোফোনে কল করলে তিনি জানান,কলেজ পড়ুয়া এক মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে।আগামীকাল বৃহস্পতিবার আমাদের বিয়ের তারিখ ছিল।কিন্তু একটি অপ্রত্যাশিত ঘটনার কারণে আমার বাবা বিয়ে ভেঙ্গে দিয়েছে।বাবাকে অনেক বুঝিয়েছি কিন্তু সে কিছুতেই এই বিয়ে হতে দেবে না।


বিয়ে ভেঙ্গে দেওয়ার কারণ জিজ্ঞেস করলে পাত্রের এক প্রতিবেশী নাম প্রকাশ না করার শর্তে জানান,  কনে যে প্রতিষ্ঠানে পড়ালেখা করে ওই প্রতিষ্ঠানের একটি অনুষ্ঠানে হবু বউ দৃষ্টিকটু অঙ্গভঙ্গিতে  নেচেছিল।ওই নাচের ভিডিওটি আমাদের গ্রামের অধিকাংশ মানুষই দেখেছে।এমনকি ছেলের বাবাকেও অনেকে নাচের ভিডিওটি দেখিয়ে তার হবু পুত্র বধূ বলে তিরস্কার করেছে।যে কারণে ছেলের বাবা হাজী সাহেব এখন ওই মেয়েকে পুত্রবধূ করতে অস্বীকৃতি জানিয়েছেন।


এ বিষয়ে কনের বাবা কথা বলতে রাজি হয়নি।

Tag
আরও খবর