প্রশাসনের নাকের ডগায় ময়লার ভাগাড়! নাগেশ্বরী উপজেলা গেটে চরম দুর্ভোগে পথচারী কুতুবদিয়ায় সমুদ্রে ট্রলার ডুবির ঘটনায় ৪জনের মৃত্যু উপজেলা এনসিপির শোক প্রকাশ নড়িয়ায় ৪০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নড়িয়ায় মর্ডান ফ্যান্টাসি কিংডম পার্ক থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার এমপি ও বিএনপি নেতার গাড়ি ভাঙচুরের ঘটনায় নেই পদক্ষেপ : ছাত্রদল নেতাকে মারধরের মামলায় ৭ জনের জামিন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ট্যালেন্টপুল ৫৬ ও সাধারণ বৃত্তি ১০৫ অভয়নগরে সাপের কামড়ে প্রাণ গেল তৃতীয় শ্রেণির স্কুলছাত্রীর শার্শার কায়বা ইউনিয়নে যমজ প্রতিবন্ধী দুইভাই পেল হুইল চেয়ার অস্বাভাবিক শিক্ষক মৃত্যুর ঘটনায় বিচার চেয়ে সহকর্মী ও শিক্ষার্থীদের মানববন্ধন শ্রীমঙ্গলে বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে চুরি বৃদ্ধি, জনমনে আতঙ্ক আশাশুনির বামনডাঙ্গা স্লুইস গেটে পানি নিস্কাশনে প্রতিবন্ধকতা অপসারন শ্রীমঙ্গলে মদ বহনকারী সিএনজিসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জুলাই আন্দোলনের বীরত্ব থেকে নেতৃত্বে: নাগেশ্বরী উপজেলা যুবশক্তির নতুন কমিটি ঘোষণা শার্শায় প্রাথমিক বৃত্তি পরীক্ষাতে বাজিমাত করেছে বাগআঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি : প্রধানমন্ত্রী বন্দি বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে ফেরানো হবে: প্রতিমন্ত্রী আদ-দ্বীন হাসপাতাল পুনরায় পরিদর্শনের পর সিদ্ধান্ত: স্বাস্থ্যমন্ত্রী ৭ জেলায় বন্যা : ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু বেড়ে ৫৪ জয়পুরহাটে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের দায়ে আসামির মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত

নড়িয়ায় ঘড়িষার ইউনিয়ন যুবদলের আনন্দ মিছিলে জনতার ঢল

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়নে দীর্ঘ ৯ বছর পর জাতীয়তাবাদী যুবদলের নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৪ জুলাই) বিকেলে এক বণার্ঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন যুবদলের নেতাকর্মীদের আয়োজনে মিছিলটি বাংলাবাজার থেকে শুরু হয়ে সুরেশ্বর লঞ্চঘাট পর্যন্ত প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়।

মিছিলে বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও যুবদলের শত শত নেতাকর্মী ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে অংশ নেন। তারা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের নামে স্লোগানে স্লোগানে মুখরিত করেন সড়কজুড়ে।

মিছিল চলাকালে স্থানীয় জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চোখে পড়ে। বাজারের ব্যবসায়ী, পথচারী, এমনকি গৃহিণী ও শিশু-কিশোরদের মাঝেও মিছিলটি ঘিরে ছিল বিশেষ আগ্রহ। অনেকে বাড়ির বারান্দা ও সড়কের পাশে দাঁড়িয়ে উৎসবের আমেজ উপভোগ করেন।

এর আগে ১ জুলাই (মঙ্গলবার) সন্ধ্যায় বাংলাবাজারে বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরের কার্যালয়ে এক সভার মাধ্যমে ঘড়িষার ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণের নির্দেশে এবং উপজেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জসিম ঢালীকে আহবায়ক ও মোঃ ইমরান চৌকিদারকে সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয়।

মিছিল শেষে অনুষ্ঠিত পথসভায় আহবায়ক জসিম ঢালী ও সদস্য সচিব ইমরান চৌকিদার যৌথ বক্তব্যে বলেন, যুবদল একটি আদর্শিক সংগঠন—এখানে মাদক, চাঁদাবাজি বা কোনো অনৈতিক কর্মকাণ্ডের কোনো জায়গা নেই। আমরা তৃণমূলের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ রেখে ঘড়িষারকে একটি মাদকমুক্ত, চাঁদাবাজিমুক্ত, সংগঠিত ও সচেতন জনপদ হিসেবে গড়ে তুলতে কাজ করবো। পাশাপাশি আমরা জনগণের পাশে থেকে তাদের আস্থা অর্জন করতে চাই। আর সেই আস্থা ও ভালোবাসাকে শক্তিতে পরিণত করে আগামী জাতীয় নির্বাচনে জননেতা শফিকুর রহমান কিরণকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।

পথসভায় আরও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সভাপতি ফজলুল ওয়াহেদ নিক্সন খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগর, যুবদলের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শান্ত, ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুর রহমান হরমুজ মুন্সী, সাধারণ সম্পাদক হেলাল মাস্টারসহ জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লিটন মৃধা, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর রাড়ী, ঘড়িষার ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন মাঝি, সহ-সভাপতি সেকান্দর ঢালী, সাধারণ সম্পাদক হেলাল মাস্টার, স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন আহবায়ক বোরহান কবির, সদস্য সচিব জীবন মোল্লা এবং যুগ্ম আহ্বায়ক কামরান বেপারীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Tag
আরও খবর