লাখাইয়ে প্রেসক্লাব এর ঈদপুর্নমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত। রায়পুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক আব্দুল আহাদ, প্রতিবাদে মানববন্ধনের ঘোষণা লাখাইয়ে মসজিদে সিজদাহ্ রত অবস্থায় এক মুসল্লীর মৃত্যু। ২ নং সুন্দরবন ইউনিয়নে খাল খনন সংস্কার পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আদমদীঘিতে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ১৭মামলা, জরিমানা ১৬ হাজার টাকা ঈদ উপলক্ষে ঝিনাইগাতীতে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শহীদ জিয়ার শাহাদত বার্ষিকীর কর্মসূচি উপেক্ষা! অশ্লীল নৃত্য-গানের অভিযোগে বিএনপির দুই নেতা বহিষ্কার ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সাথে লালপুর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন না করায় বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জমকালো ভাবে সেবার আলো ফাউন্ডেশন’-এর ৩য় বর্ষপূর্তি এবং স্মরণিকা মোড়ক উন্মোচন সেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত ‎সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞা: প্রজনন সুরক্ষায় কড়াকড়ি, সংকটে কর্মহীন বনজীবীরা ‎ ৩ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের উলিপুরে প্রশাসনের উদ্যোগে বর্জ্য অপসারণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত উলিপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত জুয়ার আসর নিয়ে বিরোধ: ঝগড়া থামাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু রায়পুরে এনসিপি নেতাকে মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, থানায় আটক আনোয়ার হোসেন ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা সড়কে আটকে তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা রাজনীতির পাশাপাশি পাহাড়ে ভ্রমণ পিপাসু মোহাম্মদ জসিম উদ্দিন

মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় শার্শার যুবক নিহত

মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় শার্শার যুবক নিহত মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় রনি নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি শার্শার উপজেলার কায়বা ইউনিয়নের বাগুড়ি বেলতলা গ্রামের বিএনপি নেতা মাহমুদ সরদারের ছেলে।  শনিবার (৫ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে মালয়েশিয়ার শ্রীরামবাং শহরে এ দুর্ঘটনাটি ঘটে। রনির সহকর্মীরা মোবাইল ফোনে তার মৃত্যুর খবর বাড়িতে জানালে পরিবারে শোকের মাতম শুরু হয়। মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য তারা (পরিবারের সদস্যরা) সরকারের প্রতি দাবি জানিয়েছেন পারিবারিক সুত্রে জানা যায়, তিন বছর আগে পরিবারে স্বচ্ছলতা ফেরাতে প্রবাস জীবন শুরু করেন রনি। শুরু থেকে তিনি কনস্ট্রাশনের কাজ করতেন। ঘটনার দিন সকালে নির্ধারিত ভবনে কাজের সময় একটি ক্রেনের চেইন ছিড়ে রনি চাপা পড়লে ঘটনাস্থলেই মারা যান। তার এক সহযোগী শ্রমিক মোবাইল ফোনে বাংলাদেশে তার পরিবারকে তা জানান। নিহতের রনির বন্ধু আশিক জানান,মৃত্যু সংবাদ তার সহকর্মীরা মোবাইল ফোনে তার পরিবারে জানান। আর্থিক সচ্ছলতার আশায় রনিকে মালয়েশিয়ায় পাঠিয়েছিলো তার পরিবার। আমরা তার লাশ দ্রুত দেশে আনার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে জোর দাবি জানাচ্ছি। কায়বা ইউনিয়নের চেয়ারম্যান আলতাব হোসেন জানান, রনি তিন বছর যাবত মালয়েশিয়ায় কাজ করতেন। আজ সকালে তার মৃত্যুর সংবাদ জেনেছি। তার মরদেহ দেশে পাঠানোর জন্য পরিবারের পাশাপাশি প্রবাসিরা চেষ্টা চালাচ্ছেন।
আরও খবর