যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

লালপুরের অস্তিত্বহীন পানসীপাড়া এবতেদায়ী মাদ্রাসা ,অনুদানভুক্তের তালিকায় জনমনে নানা প্রশ্ন

লালপুরের অস্তিত্বহীন পানসীপাড়া এবতেদায়ী মাদ্রাসা ,অনুদানভুক্তের তালিকায় জনমনে নানা প্রশ্ন আবু তালেব, লালপুর ( নাটোর) প্রতিনিধি : সারাদেশে অনুদানভুক্ত মাদ্রাসার তালিকায় লালপুরের অস্তিত্বহীন পানসীপাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা থাকাই জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায় , লালপুর উপজেলা ৮ নং দূড়দুড়ীয়া ইউনিয়নের পানসীপাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার নাম অনুদানভুক্ত ১৫১৯ টি মাদ্রাসার মধ্যে রয়েছে । স্থানীয় লোকজন জানেনা এ নামে কোন প্রতিষ্ঠান আছে । তালিকায় নাম আছে শুনে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন অনেকে । স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ হচ্ছে এমনটি শোনার পর থেকে জনৈক আব্দুল হাকিম পানসীপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার কোড ব্যবহার করে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার দাবি তুলেছে বলে লালপুর উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ করেছেন মাদ্রাসা সুপার আব্দুল আউয়াল । মোমিনপুর মাজার শরীফ দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আব্দুল হাকিম পানসীপাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক দাবি করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ইবতেদায়ী শিক্ষক ও অফিস সহকারী পদের চাকুরীর লোভ দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টাও করছে বলে শুনা যাচ্ছে। পানসীপাড়া এলাকায় সরজমিনে গিয়ে দেখা যায়, পদ্মা নদীর কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে পানসীপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও মসজিদ । এই মাদ্রাসাটি ১৯৫৭ সালে ইবতেদায়ী মাদ্রাসা হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীতে দাখিল মাদ্রাসা হিসেবে স্বীকৃতি পায়। বর্তমানে মাদ্রাসায় ১৮ জন শিক্ষক কর্মচারী রয়েছে পানসীপাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা নামে এখন কোন মাদ্রাসা নেই , ছাত্র ছাত্রী তো দূরের কথা, ঘর দরজা খুঁজেও পাওয়া যায়নি। তবে আব্দুল হাকিমের দাবি সে নিজের বাড়িতে মাদ্রাসার পাঠদান করান । সেখানে ৪ জন শিক্ষক কর্মরত রয়েছে ।তবে হালনাগাদ শিক্ষক হাজিরা, ছাত্র ছাত্রী হাজিরা দেখতে চাইলে কোন কিছুই দেখাতে পারেনি। আব্দুল হাকিমের স্ত্রী লতিফা খাতুন পানসীপাড়া দাখিল মাদ্রাসাকে পুনরায় ইবতেদায়ী স্তরে পুনর্বহাল করার জন্য গত ২৫ জুন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর আবেদন করেছেন যার নং ১৬৪৫৬ । এ ব্যাপারে দাখিল মাদ্রাসার সুপার আব্দুল আউয়াল বলেন, লতিফা খাতুন আমাদের মাদ্রাসার নিয়োগপ্রাপ্ত শিক্ষক , সকল বিষয়ে শিক্ষা অফিসকে অবহিত করে রেখেছি। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে খোঁজ নিয়ে জানা যায়, পানসীপাড়ায় একটি দাখিল মাদ্রাসা রয়েছে, সদ্য প্রকাশিত দাখিল পরীক্ষার ফলাফলেও শিক্ষার্থী পাশ করেছে। মোমিনপুর মাজার শরীফ দাখিল মাদ্রাসার সুপার মোকাররেবুর রহমান নাসিম বলেন, আব্দুল হাকিম সহকারী শিক্ষক হিসেবে আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ওয়াজেদ আলী মৃধা জানান , পানসীপাড়ায় একটি দাখিল মাদ্রাসা রয়েছে , এখন আর কোন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা নেই। উপজেলা শিক্ষা অফিসার মোছাঃ নার্গিস সুলতানা বলেন আমাদের কাছে এ মাদ্রাসার কোন তথ্য নেই।
Tag
আরও খবর