লাখাইয়ে ঘন ঘন লোডশেডিংয়ে কারণে অতিষ্ঠ জনজীবন। শান্তিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, নগ্ন ভিডিও ধারণ করে চাঁদাবাজি: গ্রেপ্তার ১ আশাশুনিতে ইউনিয়ন পরিষদের জেন্ডার একশন প্ল্যান বিষয়ক কর্মশালা ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী দেশের ১৪ জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকবে যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও সংলাপ ইস্যুতে এখনও সিদ্ধান্তহীন ইরান হামে আক্রান্ত হয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু চিলমারীতে "কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেসের" কর্মশালা অনুষ্ঠিত শার্শায় চাঁদাবাজি ও মারপিটের ঘটনায় থানায় ৩ জনের নামে এজাহার দায়ের: আটক ১ আদমদীঘিতে প্রিপেইড মিটার সংযোগ বাতিলের দাবিতে মানববন্ধন ঝিনাইগাতীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে জেন্ডার সমতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে হাজী আবুল কালাম ইঞ্জিনিয়ারের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত সোনাইমুড়িতে মব আতঙ্ক ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত রনি-জনির নেতৃত্বে সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অভিযোগ লাখাই থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ সহ গ্রেপ্তার-১। শ্রীমঙ্গলে রাস্তা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত-১

যাত্রীবাহী ১৫ বগি রেখেই ট্রেন চলে গেল!

যাত্রীবাহী ১৫ বগি রেখেই ট্রেন চলে গেল আবু তালেব, লালপুর( নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলার আজিমনগর রেলস্টেশনে ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের নির্ধারিত যাত্রা বিরতি নেই। সোমবার (১৪ জুলাই) সকাল ১১ টায় আজিমনগর স্টেশনে আসতেই ট্রেনটি থেমে যায়। পরে যাত্রীরা খেয়াল করে দেখেন ট্রেনের ইঞ্জিন নেই, কেবল ১৫টি বগি পড়ে আছে। ইঞ্জিনের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় ট্রেনের বগি রেখেই ইঞ্জিন চলে যায়। আজিমনগর স্টেশন কর্তৃপক্ষ জানায়, সকাল ১০টা ৫৭ মিনিটে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে পৌঁছায়। তখনই ট্রেনের ইঞ্জিন বগি থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং এগিয়ে যেতে থাকে। ঘটনাটি বুঝতে পেরে কর্তৃপক্ষ দ্রুত কন্ট্রোল রুম এবং চালকের সঙ্গে যোগাযোগ করে। প্রায় ইঞ্জিনটি ফিরে আসে এবং ১০ মিনিটে বগিগুলো সংযুক্ত করে ট্রেনটি আবার যাত্রা শুরু করে। আজিমনগর স্টেশনের দায়িত্বরত স্টেশন মাস্টার জীবন বৈরাগী বলেন, স্টেশনে আসার পর হঠাৎ ইঞ্জিন বগি থেকে আলাদা হয়ে যায়। আমরা দ্রুত ব্যবস্থা নেই। ইঞ্জিন ফিরে এসে বগিগুলো আবার জোড়া লাগিয়ে গন্তব্যে রওনা দেয়। তিনি আরও জানান, এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। মাত্র ১০ মিনিটের বিলম্ব ঘটে।
Tag
আরও খবর