যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

লালপুরে সামাজিক বনায়ন প্রকল্পে বাধা: গ্রীন ভয়েসের স্মারকলিপি প্রদান

লালপুরে সামাজিক বনায়ন প্রকল্পে বাধা: গ্রীন ভয়েসের স্মারকলিপি প্রদান লালপুর(নাটোর) প্রতিনিধি: দেশের সর্বাধিক উষ্ণ অঞ্চল হিসেবে পরিচিত নাটোরের লালপুরে সরকারি সামাজিক বনায়ন প্রকল্প বাস্তবায়নে দুই প্রতিষ্ঠানের দ্বন্দ্বে বাঁধা সৃষ্টি হয়েছে। ফলে সরকারি উদ্যোগে গাছ লাগানোর পরিকল্পনা থমকে গেছে। এ পরিস্থিতিতে দ্রুত সমাধান দাবিতে পরিবেশবাদী যুব সংগঠন ‘গ্রীন ভয়েস’ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে। মঙ্গলবার (১৫ জুলাই) “গ্রীন ভয়েস”-এর স্থানীয় নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপিটি প্রদান করেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, চলতি বর্ষা মৌসুমের মধ্যেই গাছ লাগানোর কাজ শুরু না হলে প্রকল্প ব্যর্থ হয়ে যাবে, যা পরিবেশ সুরক্ষায় বড় ধাক্কা হয়ে দাঁড়াবে। উল্লেখ্য, লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলের নতুন খালের পাড়ে সরকারি বন বিভাগের তত্ত্বাবধানে সামাজিক বনায়ন কার্যক্রম শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছিল। ২০২৪-২৫ অর্থবছরের সরকারের প্রকল্প অনুযায়ী শুষ্ক ও গরম এলাকা হিসেবে পরিচিত এই অঞ্চলে ব্যাপকভাবে গাছ লাগানোর পরিকল্পনা ছিল। কিন্তু খালপাড়ে গাছ লাগানোর জন্য বন বিভাগ সুগার মিল কর্তৃপক্ষের মৌখিক অনুমোদন সাপেক্ষে প্রকল্প গ্রহণ ও বরাদ্দ পাওয়ার পর গাছ লাগাতে গেলে ও চুক্তিনামা সম্পূর্ণ করার সময় সুগার মিল কর্তৃপক্ষ চুক্তিনামা করবে না ও গাছ লাগাতে নিষেধ করে বলেন উক্ত খাল আমরা ঘাস লাগানোর জন্য লিজ দিয়েছি । যার ফলে বৃক্ষরোপণ কার্যক্রম বন্ধ হয়ে যায়। গ্রীন ভয়েসের পক্ষ থেকে দাবি করা হয়— ১. বন বিভাগ ও চিনিকল কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় করে দ্রুত গাছ লাগানোর কার্যক্রম শুরু করতে হবে। ২. বর্ষা মৌসুম শেষ হওয়ার আগেই প্রকল্প বাস্তবায়নে প্রশাসনিক নির্দেশনা জারি করতে হবে। সংগঠনটি আরও জানায়, দেশের ক্রমবর্ধমান উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় লালপুরের মতো অঞ্চলে গাছ লাগানো অত্যন্ত জরুরি। এই প্রকল্প বাস্তবায়নে দেরি হলে পরিবেশ সুরক্ষার উদ্যোগ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন। পরিবেশবাদী সংগঠনসহ এলাকাবাসীর দাবি, এ ধরনের প্রকল্পে কোনো রকম জটিলতা দূর করে পরিবেশের স্বার্থে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
Tag
আরও খবর