আক্কেলপুরে মাসুম বিল্লাহ হত্যার বিচার দাবিতে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ লাখাইয়ে ৩৭ ঘন্টা পর নিখোঁজ ভারসাম্যহীন ফখরুদ্দিনের লাশ উদ্ধার,গ্রেফতার -০২। নাগেশ্বরী উপজেলা ছাত্রদলকে সুসংগঠিত করে মানবিক রাজনীতি করতে চান আকাশ জমি বিরোধে থানায় লিখিত অভিযোগ ক্ষেতলালে পানির দামে কুরবানি পশুর চামড়া বিক্রি ক্ষেতলালে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শ্যালক-দুলাভাই নিহত, আহত ১ ক্ষেতলালে একদিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২, শিশুকে অপহরণ করে হত্যাচেষ্টা, আত্মহত্যায় ২ নারীর মৃত্যু বুধহাটা দ্বাদশ শিব ও কালী মন্দির পরিদর্শনে এমপি হাফেজ রবিউল বাশার সহায়তার নামে প্রতারণা, হাতিয়ে নেওয়া প্রায় ২ কোটি টাকা ফেরত পেতে আবারও মামলা নাগেশ্বরী ব্লাড ব্যাংক আয়োজনে তৃষ্ণার্ত মানুষদের মাঝে শরবত বিতরণ করা হয় না ফেরার দেশে চলে গেলেন সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বেনাপোলে বিএসএফের পুশইন চেষ্টা নস্যাৎ, সীমান্তে হাই অ্যালার্ট ‎দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রেল যোগাযোগে আসছে নতুন গতি: চালু হচ্ছে নতুন ট্রেন দিনাজপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চৌদ্দগ্রামে মাত্র ৬ ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু শাজাহানপুরে মাদ্রাসা ছাত্রকে বলাৎকার, অভিযুক্ত গ্রেফতার !! দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব বিশ্ব দুগ্ধ দিবস পালিত মঠবাড়িয়ায় উদ্ধারকৃত দুই মরদেহের রহস্য উদঘাটন, মামালা দায়ের জয়পুরহাটে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২ আহত-১ ঝিনাইগাতীর ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জলাবদ্ধতা নিরসন ও রাস্তা উন্মুক্তের দাবিতে মানববন্ধন

এক সংগ্রামী মায়ের গল্প

দিল আফরোজ বেগম (৮৫)। এক সংগ্রামী মা। অক্ষরজ্ঞান সম্পন্ন হলেও সবকিছু ছাপিয়ে তার বড় পরিচয় তিনি একজন সফল মা । তিনি রত্নগর্ভা। সমাজের বিভিন্ন ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত ৯ সন্তানের জননী নিজে প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষিত না হলেও প্রতিটি সন্তানকে শিক্ষার পরিপূর্ণ আলোয় আলোকিত করে তুলেছেন। যারা আজ স্ব স্ব ক্ষেত্রে স্বমহিমায় উজ্জ্বল। তার ২ সন্তান ছোটকালে মারা যায়। অন্য ১০ সন্তানের ৯ ছেলেকে নিজের সুখ স্বাচ্ছন্দ বিসর্জন দিয়ে কাউকে চিকিৎসক, শিক্ষক, লেখক ও ব্যাংকার বানিয়েছেন।মহিয়সী এ নারীর প্রথম ছেলে মো. একরামুল হক। তিনি মীরসরাইয়ের ঐতিহ্যবাহী শান্তিরহাট ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮১ সালে কামিল ফিকহ বিভাগে প্রথম শ্রেণিতে দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন। দ্বিতীয় ছেলে মো. রেজাউল হক নিজামী। তিনি মীরসরাইয়ের ঐতিহ্যবাহী সুফিয়া নুরীয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০১১ সালে শিক্ষকতায় বিশেষ অবদানের জন্য মীরসরাই এসোসিয়েশান চট্টগ্রাম কর্তৃক সংবর্ধিত হন। তৃতীয় ছেলে মো. এরফানুল হক নিজামী। তিনি চট্টগ্রাম নেছারিয়া কামিল মাদরাসার সহকারী অধ্যাপক। তিনি একজন ইসলামী চিন্তাবিদ, শায়খুল হাদীস ও ফকিহ। চতুর্থ ছেলে ডা. মজিবুল হক সিরাজী। তিনি পিজিটি মেডিসিন, নিউরো মেডিসিন ও কার্ডিওলজি বিশেষজ্ঞ।

রত্নগর্ভা এই মায়ের পঞ্চম ছেলে মো. আজিজুল হক নিজামী। তিনি বর্তমানে হাজী মুহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন। ষষ্ঠ ছেলে মো. আবদুল হক সিরাজী। তিনি মীরসরাইয়ের বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান সুফিয়া নুরীয়া ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি মুফতী মুহাদ্দিস ও মুফাসসির হিসেবে খ্যাতি অর্জন করেছেন। সপ্তম ছেলে মো. ফরিদুল হক সিরাজী। তিনি সীতাকুন্ডে বগাচতর নূরিয়া গনিউল উলুম ইসলামিয়া ফাযিল মাদরাসার সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। অষ্টম ছেলে মো. সাইফুল হক সিরাজী। তিনি মিরসরাই কলেজে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। তিনি একজন লেখক, গবেষক, তার লিখিত 'মীরসরাই-এর ভাষা সৈনিক' গ্রন্থটি ঢাকার একটি প্রকাশনা প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হয়েছে। নবম ছেলে মো. আতাউল হক সিরাজী। তিনি দেশের শীর্ষ স্থানীয় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির একটি শাখায় ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তার লেখা "হে ইমানদারগণ" এবং "মৃত্যু যে কথা কানে কানে বলে যায়" শীর্ষক দুইটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। একমাত্র মেয়ে আয়েশা খাতুন। তিনি গৃহিনী।

মীরসরাই উপজেলার ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়নের মধ্যম মঘাদিয়ার জমিদার শেখ চাঁন মিয়ার পুত্র মাওলানা শেখ খায়েজ আহমদের বড় কন্যা দিল আফরোজ বেগম। স্বামী শাহ সুফী মুফতী মাওলানা ছেরাজুল ইসলাম (র:) ছিলেন একজন শিক্ষক ও লেখক। মানুষ গড়ার কারিগর এই মা বর্তমানে বার্ধক্যজনিত কারণে অসুস্থ। সন্তানদের প্রেরণার বাতিঘর এই মা অসীম ধৈর্য্য ও আদর্শ লালন করে তাদের মানুষ করেছেন।

Tag
আরও খবর



deshchitro-6a1da7def28fc-010626094014.webp
জমি বিরোধে থানায় লিখিত অভিযোগ

১৬ ঘন্টা ৩৮ মিনিট আগে