২১ দিনে রেমিট্যান্স এলো ২ দশমিক ১৭ বিলিয়ন ডলার বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম এর ৮ ম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন চিলমারীতে দফায় দফায় বাঁধে ধস, দেবে যাচ্ছে ব্লক, জিও ব্যাগ দিয়েও কোন কাজ হচ্ছে না শ্রীমঙ্গল পৌর বিএনপির ৬নং ওয়ার্ড কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গল পৌর বিএনপির ৬নং ওয়ার্ড কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফেসবুকে বরুণার পীর ও জামেয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের প্রিন্সিপালকে নিয়ে অপপ্রচার, নিন্দা ও আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি কর্তৃপক্ষের আদমদীঘিতে নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসুচী বাস্তবায়নের লক্ষে প্রস্ততিমুলক সভা দোকান খোলার মতো বিশ্ববিদ্যালয় না বানিয়ে গবেষণাধর্মী প্রতিষ্ঠান গড়ুন’ - জাবিপ্রবিতে সারজিস আলম পলাশে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচজন গ্রেপ্তার লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে সরকারীভারে নিষিদ্ধ মাছ“পিরানহা,রয়েছে স্বাস্থ্য ঝুকি। যশোরে স্বর্ণের বারসহ সাতক্ষীরার যুবক আটক লাখাইয়ে সাংবাদিক ও পরিবেশকর্মী মহিউদ্দিন এর পিতার প্রয়াণ, বিভিন্ন মহলের শোক । শ্যামনগরে সুন্দরবন সংরক্ষণে পরিচ্ছন্নতা অভিযান ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ ইউকেবিসিসিআই-এর উদ্যোগে টাওয়ার হ্যামলেটসের পুনর্নির্বাচিত এক্সিকিউটিভ মেয়র লুৎফুর রহমানকে সংবর্ধনা ও নৈশ ভোজ অনুষ্ঠিত ফারজানা হত্যার পলাতক আসামি অবশেষে ধরা পড়ল দোহাজারীতে সাঙ্গু ব্রিজের নিচে অনুমোদনহীন বালু ডাম্পিংয়ের প্রস্তুতি খাবারে তেলাপোকা, হোটেল রাজকে ৩০ হাজার টাকা জরিমানা বাঘায় একই বিছানা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার নান্দাইলে মাওলানা আফতাব উদ্দিন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে সার্টিফিকেট বিতরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত পীরগাছায় ফ্যামিলি কার্ড শুমারি বাস্তবায়ন সংক্রান্ত কমিটির অবহিতকরণ সভা

আশাশুনির বিনামূল্যে বিতরণকৃত পানির ট্যাংক পাইকগাছায় আটক



 আশাশুনিতে বিনামূল্যে বিতরণকৃত পানির ট্যাংক বিক্রয় করা দন্ডনীয় অপরাধ হলেও সেই ট্যাংক বিক্রয়ের অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকাল ১০ টার দিকে ৩ হাজার লিটারের নীল রংয়ের ট্যাংকটি পাইকগাছা উপজেলায় আটক করা হয়। সেখানে কর্মরত ট্যাংকি মিস্ত্রিরা ভ্যানসহ ট্যাংকটি আটক করেন। ট্যাংকটি পাইকগাছা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে রয়েছে। 
ট্যাংক আটকের কথা জানাজানির পরে পুনরায় ফিরে পাওয়ার জন্য বিভিন্ন দপ্তরে ও নেতাকর্মীর কাছে দৌড়ঝাঁপ শুরু করেছে মজিদ মোড়ল। জানাগেছে, উপজেলার বড়দল ইউনিয়নের বুড়িয়া গ্রামের মৃত মহব্বত মোড়লের ছেলে মজিদ মোড়ল সরকারি বরাদ্দে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য একটি ট্যাংক পান। কিন্তু অর্থের বিনিময়ে তিনি কপিলমুনির একব্যক্তির কাছে বিক্রি করে দেয়। বিক্রয় করা ট্যাংক ভ্যানযোগে নিয়ের যাওয়ার সময় পাইকগাছার মধ্যস্থলে ভ্যান গাড়িসহ আটক করা হয়। 
এ ব্যাপারে মজিদ মোড়লের কাছে জানতে চাইলে সত্যতা স্বীকার করে বলেন, আমার ভুল হয়ে গেছে। জেকে পরিবারের সুপারভাইজার ইমরান হোসেন জানান, আমি আশাশুনি ও পাইকগাছা দুই উপজেলায় ট্যাংকি বসানোর কাজ করছি। পাইকগাছা উপজেলার কর্মরত মিস্ত্রিরা আমাকে জানিয়েছেন এবং আপনিও বললেন, বিষয়টা আমি উর্দ্ধধন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যে সিদ্ধান্ত হয় পরে জানাতে পারব। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায় জানান, যেই এই অপরাধের কাজ করুক না কেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া ওই ব্যক্তি আর কখনো পানির ট্যাংকি পাবেনা।
Tag
আরও খবর