সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বরণে জনসমাগম ব্যাপক রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে যাত্রা শুরু করল গ্রীণ ভিউ-২ হোটেল এন্ড রেস্টুরেন্ট শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা

পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে নানা আয়োজনে জুলাই শহীদ দিবস পালিত


পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)বরিশাল ক্যাম্পাসে নানা আয়োজনে পালিত হয়েছে জুলাই শহীদ দিবস।


দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার(১৭ জুলাই)সকাল ১০.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে এক শোকর‍্যালি বের হয়।র‍্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অডিটোরিয়ামের  সামনে এসে শেষ হয়। র‍্যালি শেষে অনুষদীয় অডিটোরিয়ামে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়।


আলোচনা সভায় সভাপতিত্ব করেন জুলাই শহীদ দিবস উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মামুন অর রশিদ। সঞ্চালনা করেন প্রভাষক আমীর হামজা মাসুম।  এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য বিভাগের শিক্ষকবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা।




শিক্ষার্থীদের মধ্যে ডিভিএম ১৯ ব্যাচের শিক্ষার্থী সাদাফ মেহেদী বলেন," যে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ, আওয়ামীলীগ আমাদের ভাইদের বুকে গুলি চালিয়েছে সেই সংগঠন এই বিশ্ববিদ্যালয়ে পুনর্বাসন করার কোনো সুযোগ নেই।জুলাই আমাদের শিক্ষা দিয়েছে—বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম কখনোই থেমে থাকবে না।জুলাইয়ের রক্ত যেন বৃথা না যায়।"


অ্যানিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড.খন্দকার জাহাঙ্গীর আলম  বলেন," জুলাইয়ের এ গণ-অভ্যুত্থানের ঘটনা বাংলাদেশের একটি অবিস্মরণীয় ঘটনা।তৎকালীন ছাত্র সংগঠন একদফা আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন ঘটায়। এই আন্দোলনে শহীদ আবু সাঈদসহ সকল শহীদ ও আহতদের শ্রদ্ধাসহ স্মরণ করে সকলকে ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানাই।"



অনুষ্ঠানের সভাপতি প্রফেসর ড. মামুন অর রশিদ বলেন," জুলাইয়ের এ আন্দোলনে মাত্র ৩৬ দিনে প্রায় ২ হাজার ছাত্র জনতা শহীদ হয়েছেন এবং প্রায় ৩০ হাজারেরও বেশি আহত হয়েছেন। তিনি সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। এছাড়াও জুলাইয়ের আন্দোলনে সবাই যেমন ঐক্যবদ্ধ ছিলো, তেমনি কোনো গুজবে কান না দিয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই।"



এছাড়াও অনুষ্ঠানে জুলাই বিপ্লবে পবিপ্রবির  বরিশাল ক্যাম্পাসের শিক্ষার্থীদের অবদান ও বিভিন্ন  কর্মসূচি উপর একটি প্রামাণ্যচিত্র ও প্রদর্শিত হয়। 

সর্বোপরি, অনুষদীয় কেন্দ্রীয় মসজিদে শহীদদের আত্নার মাগরিফাত কামনায় বিশেষ দোয়া মাহফিল ও মোনাজাতের আয়োজন করা হয়।

আরও খবর