আক্কেলপুরে মাসুম বিল্লাহ হত্যার বিচার দাবিতে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ লাখাইয়ে ৩৭ ঘন্টা পর নিখোঁজ ভারসাম্যহীন ফখরুদ্দিনের লাশ উদ্ধার,গ্রেফতার -০২। নাগেশ্বরী উপজেলা ছাত্রদলকে সুসংগঠিত করে মানবিক রাজনীতি করতে চান আকাশ জমি বিরোধে থানায় লিখিত অভিযোগ ক্ষেতলালে পানির দামে কুরবানি পশুর চামড়া বিক্রি ক্ষেতলালে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শ্যালক-দুলাভাই নিহত, আহত ১ ক্ষেতলালে একদিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২, শিশুকে অপহরণ করে হত্যাচেষ্টা, আত্মহত্যায় ২ নারীর মৃত্যু বুধহাটা দ্বাদশ শিব ও কালী মন্দির পরিদর্শনে এমপি হাফেজ রবিউল বাশার সহায়তার নামে প্রতারণা, হাতিয়ে নেওয়া প্রায় ২ কোটি টাকা ফেরত পেতে আবারও মামলা নাগেশ্বরী ব্লাড ব্যাংক আয়োজনে তৃষ্ণার্ত মানুষদের মাঝে শরবত বিতরণ করা হয় না ফেরার দেশে চলে গেলেন সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বেনাপোলে বিএসএফের পুশইন চেষ্টা নস্যাৎ, সীমান্তে হাই অ্যালার্ট ‎দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রেল যোগাযোগে আসছে নতুন গতি: চালু হচ্ছে নতুন ট্রেন দিনাজপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চৌদ্দগ্রামে মাত্র ৬ ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু শাজাহানপুরে মাদ্রাসা ছাত্রকে বলাৎকার, অভিযুক্ত গ্রেফতার !! দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব বিশ্ব দুগ্ধ দিবস পালিত মঠবাড়িয়ায় উদ্ধারকৃত দুই মরদেহের রহস্য উদঘাটন, মামালা দায়ের জয়পুরহাটে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২ আহত-১ ঝিনাইগাতীর ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জলাবদ্ধতা নিরসন ও রাস্তা উন্মুক্তের দাবিতে মানববন্ধন

এসএসসিতে ১২৩০ নম্বর পেয়ে তাক লাগিয়েছে নাগেশ্বরীর তুশিন

২০২৫ সালের এএসএসসি পরীক্ষার সদ্য প্রকাশিত ফলাফলে ১ হাজার ৩০০ নম্বরের মধ্যে ১ হজার ২৩০ নম্বর পেয়ে তাক লাগিয়েছে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ছাত্রী তাসফিয়া তাইমুম তুশিন। সে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের গোপালপুর ব্যাপারীটারী এলাকার তাজুল ইসলাম ও রাশেদা পারভীন দম্পতির মেয়ে। তার বাবা উপজেলার গাগলা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং মা গৃহিনী। দিনাজপুর বোর্ডের অধীনে ২০২৫ সালের এসএসসি পরিক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিয়ে সে এই সাফল্য অর্জন করে। তার এই সাফল্যে বাবা, মা, শিক্ষক-শিক্ষিকা, প্রতিবেশি ও আত্মীয়-স্বজনসহ সবাই খুশি।

এ বিষয়ে তুশিনের সাথে কথা হলে সে জানায়, আমি প্রথমে জানতামই না যে আমি এত নম্বর পেয়েছি। আমি জানতে পারি যে জিপিএ-৫ পেয়েছি। পরে সন্ধ্যায় যখন জানলাম যে উপজেলায় সর্বোচ্চ নাম্বারে আমি উপজেলায় দ্বিতীয় তখন তো আমি খুশিতে আত্মহারা। এতটা ভালো রেজাল্ট আসবে ভাবতেও পারিনি। তবে এই অর্জন আমার একার না, এ অর্জন আমার বাবা-মা ও পিতৃতুল্য স্যারদের পরিশ্রম, শাসন, দোয়া ও ভালোবাসার জন্যই হয়েছে। তাঁদের দিকনির্দেশনা আর উৎসাহ উদ্দীপনায় আমি আজ ভালো রেজাল্ট করতে পেরেছি। এজন্য সবার প্রতি আমার কৃতজ্ঞতা রইলো। ভবিষ্যতে যেনো আমি এই সাফল্য ধরে রাখেতে পারি। আমার স্বপ্ন আমি ভবিষ্যতে ডাক্তার হতে চাই। এজন্য সবার কাছে দোয়া চাই।

তার বাবা তাজুল ইসলাম জানায় নিয়মিত স্কুলের শিক্ষকদের আন্তরিকতা আর নির্দেশনায় মেনেই পড়াশোনা করেছে। শিক্ষকদের আন্তরিকতা আর গাইডলাইনের কারণেই তার এমন সাফল্য এসেছে। মেয়ের এই অর্জনে শুধু আমি না আমাদের পরিবারে যারা আছেন তারা এতটাই খুশি যে বলে বোঝাতে পারব না।

ফলাফলে আনন্দিত তুশিনের মা বলেন, আজকে তার এই অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত। যেনো আমি নিজেই এই ফলাফল পেয়েছি। সন্তানের এই সাফল্যে নিজের প্রতি গর্ব হয়। সবাই ওর জন্য দোয়া করবেন।

উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওমর ফারুক বলেন, আমাদের বিদ্যালয় থেকে সে সর্বোচ্চ নম্বর পেয়েছে। এজন্য তার প্রতি অভিনন্দন ও দোয়া রইলো। ভবিষ্যতে তার এই ধারা অব্যাহত থাকবে বলে আশা করছি।


Tag
আরও খবর



deshchitro-6a1da7def28fc-010626094014.webp
জমি বিরোধে থানায় লিখিত অভিযোগ

১৫ ঘন্টা ১১ মিনিট আগে