দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

উৎসবের আমেজে বাগআঁচড়ায় শ্রমিক ইউনিয়নের নির্বাচন চলছে

উৎসবের আমেজে বাগআঁচড়ায় শ্রমিক ইউনিয়নের নির্বাচন চলছে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে যশোরের বাগআঁচড়া-নাভারণ ও বেনাপোল পরিবহন ও মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন। শুক্রবার (১৮ জুলাই) সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে শুরু হওয়া এ ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। বাগআঁচড়া হাইস্কুল মাঠে নির্বাচনী কেন্দ্র স্থাপন করে ভোটগ্রহণ কার্যক্রম শান্তিপূর্ণভাবে পরিচালিত হচ্ছে। ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ইউনিয়নের ১৭টি পদে। এর মধ্যে সভাপতি পদে ২ জন, সহ-সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, সহ-সাধারণ সম্পাদক পদে ২ জন, কোষাধ্যক্ষ (দুই পদ) ২ জন, সাংগঠনিক সম্পাদক ৪ জন, সমাজকল্যাণ সম্পাদক ২ জন, সাংস্কৃতিক সম্পাদক ২ জন, ক্রীড়া সম্পাদক ২ জন, দপ্তর সম্পাদক ২ জন, প্রচার সম্পাদক ২ জন এবং কার্যনির্বাহী সদস্য পদে ৪ জন প্রার্থী রয়েছেন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১,২২৬ জন। প্রতিটি বুথে গড়ে ১০০ জন করে ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। নির্বাচন সুষ্ঠু করতে নিয়োজিত রয়েছেন ১৭ জন প্রিজাইডিং অফিসার, ১২ জনের মনিটরিং টিম, ১৩ জন স্বেচ্ছাসেবক ও ৩৫ জন পুলিশ সদস্য। পাশাপাশি শ্রম অধিদপ্তরের কর্মকর্তারাও নির্বাচন পর্যবেক্ষণে মাঠে রয়েছেন। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান রবিউল হোসেন বলেন, “নির্বাচন ঘিরে শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে।” নির্বাচন কেন্দ্রের সামনে সকাল থেকেই দেখা গেছে ভোটারদের দীর্ঘ সারি। ব্যানার, ফেস্টুন, নির্বাচনী মার্কা ও স্লোগানে মুখর পুরো বাগআঁচড়া এলাকা। স্থানীয় একজন শ্রমিক মো. মনিরুল ইসলাম বলেন, “এই নির্বাচন শ্রমিকদের ভাগ্য গঠনের নির্বাচন। আমরা যার ওপর বিশ্বাস করি, তাকেই ভোট দিচ্ছি। এখানে কোনো ঝামেলা নেই, আনন্দ-উৎসবের মধ্য দিয়েই ভোট দিচ্ছি।” এদিকে নির্বাচন উপলক্ষে গোটা এলাকায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। কর্মসংস্থান ও শ্রমিক অধিকার রক্ষায় যারা বলিষ্ঠ ভূমিকা রাখবেন, তাদের হাতেই নেতৃত্ব তুলে দিতে চায় ইউনিয়নের সদস্যরা।
আরও খবর