শহীদ জিয়ার কর্মময় জীবন অনুপ্রেরণার উৎস : এমপি বাবু লাখাইয়ে প্রেসক্লাব এর ঈদপুর্নমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত। রায়পুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক আব্দুল আহাদ, প্রতিবাদে মানববন্ধনের ঘোষণা লাখাইয়ে মসজিদে সিজদাহ্ রত অবস্থায় এক মুসল্লীর মৃত্যু। ২ নং সুন্দরবন ইউনিয়নে খাল খনন সংস্কার পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আদমদীঘিতে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ১৭মামলা, জরিমানা ১৬ হাজার টাকা ঈদ উপলক্ষে ঝিনাইগাতীতে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শহীদ জিয়ার শাহাদত বার্ষিকীর কর্মসূচি উপেক্ষা! অশ্লীল নৃত্য-গানের অভিযোগে বিএনপির দুই নেতা বহিষ্কার ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সাথে লালপুর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন না করায় বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জমকালো ভাবে সেবার আলো ফাউন্ডেশন’-এর ৩য় বর্ষপূর্তি এবং স্মরণিকা মোড়ক উন্মোচন সেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত ‎সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞা: প্রজনন সুরক্ষায় কড়াকড়ি, সংকটে কর্মহীন বনজীবীরা ‎ ৩ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের উলিপুরে প্রশাসনের উদ্যোগে বর্জ্য অপসারণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত উলিপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত জুয়ার আসর নিয়ে বিরোধ: ঝগড়া থামাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু রায়পুরে এনসিপি নেতাকে মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, থানায় আটক আনোয়ার হোসেন ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা সড়কে আটকে তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা

ইসলামপুরে গণধর্ষণ মামলার আসামি বাবু এবার যৌথ বাহিনীর হাতে ইয়াবা ট্যাবলেটসহ আটক


জামালপুরের ইসলামপুরে ৬৯০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ হারুনুর রশীদ বাবু (২৩) নামে এক মাদক কারবারীকে আটক করেছে যৌথ বাহিনী।

গতকাল বৃহস্পতিবার (১৭ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে ইসলামপুর পৌর শহরের বিজয় চত্বর মোড় এলাকায় চেক পোষ্ট চলাকালে তাকে আটক করা হয়। মাদক কারবারী বাবু ইসলামপুর পৌর শহরের গাঁওকুড়া এলাকার সোনা মিয়া দর্জির ছেলে। তার বিরুদ্ধে ইসলামপুর থানায় গণধর্ষণের ঘটনায় মামলা রয়েছে।

ইসলামপুর থানা সূত্রে জানা গেছে, পৌর শহরের বিজয় চত্বর এলাকায় ইসলামপুর থানা-পুলিশ এবং সেনাবাহিনী যৌথ চেক পোষ্ট বসে মোটরসাইকেলের কাগজপত্র যাচাই-বাছাই করতে থাকে। এসময় বাবু মোটরসাইকেল চালিয়ে ইসলামপুর থেকে পাশ্ববর্তী দুরমুঠ বাজারের উদ্দেশ্যে যাচ্ছিল। যৌথ বাহিনীর সদস্যরা তাকে মোটরসাইকেল থামাতে বললে সে দ্রুতগতিতে মোটরসাইকেল চালাতে থাকে। একপর্যায়ে সে মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে যায়। এসময় তাঁকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি কাছে রাখা ৬৯০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে যৌথ বাহিনীর সদস্যরা।

ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহেল রানা বলেন, 'যৌথ বাহিনীর চেক পোষ্ট চলাকালে ৬৯০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ বাবু নামে এক মাদক কারবারীকে আমরা আটক করেছি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

উল্লেখ্য, গত ২৬ জুন রাতে ইসলামপুর পৌর শহরের আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে পনেরো বছর বয়সী এক কিশোরীকে স্থানীয় একটি কাঠের বাগানে নিয়ে ধর্ষণ করেন চার যুবক। ওই ঘটনায় ২৯ জুন ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে চারজনের নামোল্লেখ করে ইসলামপুর থানায় মামলা করেন। ওই মামলার এজাহারভুক্ত আসামি হারুনুর রশীদ বাবু। আসামিরা সম্পর্কে একে অন্যের বন্ধু। গত ১১ ফেব্রয়ারি মামলার আসামি তিন বন্ধুসহ বাবু হাইকোর্টে সশরীরে উপস্থিত হয়ে আইনজীবীর মাধ্যমে আগাম জামিনের আবেদন করলে জামিন নামঞ্জুর করে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। দায়িত্বে থাকা সংশ্লিষ্টরা আসামিদের রাজধানীর শাহবাগ থানা-পুলিশের কাছে হস্তান্তর করলে তাঁরা কারাগারে পাঠান। দীর্ঘদিন কারাভোগের পর জামিনে বের হয় আসামিরা। জামিনে বের হয়ে আসামি বাবু মাদকদ্রব্য বেচাকেনা করে আসছিল।



আরও খবর