চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আদমদীঘিতে সড়কে ছিনতাই কালে একজন আটক সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক শার্শায় মিডিয়া অপপ্রচার রোধে প্রশাসন ও সুশীল সমাজের সমন্বয় সভা দিনাজপুরে শঙ্খধ্বনিতে মুখর ঢেপা নদী,নৌযাত্রায় কান্তজিউ বিগ্রহ হকৃবিতে প্রথমবারের মতো শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ চলতি মাসে ৩ লঘুচাপ, স্বল্পমেয়াদি বন্যার আভাস অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রপতি

বাগআঁচড়া নাভারণ ও বেনাপোল শ্রমিক ইউনিয়নের ত্রি বার্ষিক নির্বাচন সম্পন্নঃসভাপতিঃ বাবু, সাধারণ সম্পাদকঃ রাজ্জাক

বাগআঁচড়া নাভারণ ও বেনাপোল শ্রমিক ইউনিয়নের ত্রি বার্ষিক নির্বাচন সম্পন্নঃ সভাপতিঃ বাবু, সাধারণ সম্পাদকঃ রাজ্জাক ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে বাগআঁচড়া-নাভারণ ও বেনাপোল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৮ জুলাই ) বাগআঁচড়া হাইস্কুলে সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতীহিনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গননা শেষে সন্ধার সময় আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষনা করা হয়৷ মোট ১২২৬ ভোটারের মধ্যে ১১৩৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ নির্বাচনে ৭৩০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছে আজিজুর রহমান বাবু তার নিটকতম প্রতিদ্বন্দ্বী রুহুল আমীন টুটুল পেয়েছেন ৩৮১ ভোট। ৭৬৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুর রাজ্জাক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শহিদুল ইসলাম পেয়েছেন ৩৩০ ভোট। এতে সহসভাপতি পদে তাজরুল ইসলাম ও ইউনুস আলী,যুগ্ম সম্পাদক পদে জাকির হোসেন, সহ-সাধারন সম্পাদক পদে কামরুজ্জামান লাল্টু, সাংগঠনিক সম্পাদক পদে লিটু ও মন্টু সরদার, প্রচার সম্পাদন পদে উজ্জ্বল কবির, কোষাধ্যক্ষ পদে আবুল কালাম,দপ্তর সম্পাদক পদে শামীম হোসেন, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বাসার বিশ্বাস, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক পদে জামসেদ আলী, সড়ক সম্পাদক পদে আরশাদ হোসেন সন্টু, সমাজ কল্যান সম্পাদক পদে তবিবর রহমান, কার্যনির্বাহী সদস্য আব্দুল আজিজ ও আল-আমিন নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান রবিউল হোসেনে জানান,সকাল থেকে শান্তিপূর্ণ ভাবে ভোট সম্পন্ন হয়েছে। শ্রম অধিদপ্তরের কর্মকর্তারা নির্বাচন পর্যবেক্ষণে ছিলেন।নির্বাচনে ১৭ জন প্রিজাইডিং অফিসারের তত্বাবধানে ১২ টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও ১২ জনের মনিটরিং টিম, ১৩ জন স্বেচ্ছাসেবক, ৩৫ জন পুলিশ সদস্য দ্বায়িত্বে ছিলেন। এদিকে নির্বাচনের ফলফল ঘোষনার পর পছন্দের প্রার্থী বিজয়ী হওয়ায় আনন্দ-উল্লাস করছেন ভোটাররা।
আরও খবর