নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত

হূমায়ূন আহমেদের চলে যাওয়ার ১৩ বছর আজ

বাংলা সাহিত্য ও টিভি নাটক ও সিনেমার অনবদ্য কারিগর হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস আজ। ২০১২ সালের ১৯ জুলাই পাঠক, দর্শকদের হৃদয়ে শূন্যতা তৈরি করে না ফেরার দেশে পারি জমান এই কিংবদন্তি। বাংলা সাহিত্যের কিংবদন্তি এবং নন্দিত চলচ্চিত্রকার, নাট্যকার, গীতিকার হুমায়ূন আহমেদ। আজ তার মৃত্যুর ১৩ বছর। সময়ের ব্যবধান যতই বাড়ছে, পাঠকের হৃদয়ে তার উপস্থিতি যেন ততই গাঢ় হচ্ছে।

নাটক, চলচ্চিত্র ও সাহিত্যে একক আধিপত্য গড়ে তোলা এই মহান মানুষটি অসাধারণ লেখনী ও নির্মাণশৈলীর মাধ্যমে সাধারণ পাঠক-দর্শকের মন জয় করেছিলেন। তার সৃষ্টি আজও নতুন পাঠকের মনে আলোড়ন তোলে, পুরনো পাঠকের মনে জাগায় স্মৃতির তরঙ্গ। হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে প্রতিবছরই তার হাতে গড়া গাজীপুরের নুহাশ পল্লীতে ভিড় জমান ভক্ত, সাহিত্যপ্রেমী, নাট্যজন ও শিল্পীরা। সকাল থেকে লিচুতলায় জমে ওঠে শ্রদ্ধার সাগর। কোরআনখানি, মিলাদ মাহফিল, এতিমদের মাঝে খাবার বিতরণসহ থাকে নানা আয়োজন। এবারও তার ব্যতিক্রম হয়নি বলে জানা গেছে। হুমায়ূন আহমেদের সাহিত্যকর্মের বিস্তার এতটাই ব্যাপক, মৃত্যুর ১০ বছর পরও একুশে বইমেলায় বিক্রির শীর্ষে থাকে তার বই। ‘নন্দিত নরকে’, ‘মেঘ বৃষ্টি ও ভালবাসা’, ‘তিথির নীল তোয়ালে’ কিংবা ‘দেয়াল’-সব বইয়ের পাতায় পাতায় আজও পাঠক খুঁজে পান জীবনের রস, হাসি, বেদনা ও রহস্য। তিনি শুধু সাহিত্যিক নন, ছিলেন এক জননন্দিত নির্মাতাও। ‘আগুনের পরশমণি’, ‘শ্রাবণ মেঘের দিন’, ‘দুই দুয়ারী’, ‘চন্দ্রকথা’, ‘ঘেটুপুত্র কমলা’ সিনেমাগুলো আজও দর্শক মনে জীবন্ত। ছোটপর্দার দিকেও তার অবদান অনন্য। ‘বহুব্রীহি’, ‘কোথাও কেউ নেই’, ‘আজ রবিবার’ প্রভৃতি নাটক আজও হাসি ও আবেগের মিশেলে দর্শকের মন জুড়িয়ে দেয়।

আরও খবর
6aad3c200ff72-180926072656.webp
শরৎ বিকেল - ইফতেখার রবিন

৩ দিন ৩ ঘন্টা ৩৭ মিনিট আগে






deshchitro-6a78e0324ad05-100826021650.webp
শ্রাবণের দিনে বৃষ্টি-রোদের খেলা

৪২ দিন ২০ ঘন্টা ৪৭ মিনিট আগে