ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ

কুড়িগ্রাম হতে উলিপুর পর্যন্ত রেল ট্র্যাক সম্প্রসারণ কাজের উদ্বোধন



কুড়িগ্রাম হতে উলিপুর পর্যন্ত রেল ট্র্যাক নবায়ন এবং রেল স্টেশনের এপ্রোচ সড়ক ও পার্কিংসহ পুনঃ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। 


মঙ্গলবার দুপুরে বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বিভাগের আয়োজনে উলিপুর রেল স্টেশনে কুড়িগ্রাম-৩আসনের সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিন এই কাজের উদ্বোধন করেন। 


এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেলওয়ে রাজশাহীর মহাব্যবস্থাপক(পশ্চিম) অসীম কুমার তালুকদার, প্রধান প্রকৌশলী (পশ্চিম) আসাদুল হক, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আব্দুস সালাম প্রমুখ।


কুড়িগ্রাম এক্সপ্রেস উলিপুর রেল স্টেশন পর্যন্ত চলাচলের জন্য মিটার গেজ স্টিল ওকাঠের স্লিপার রেল লাইন-১৯কিলোমিটার, কুড়িগ্রাম স্টেশনে-৩টি এবং উলিপুর স্টেশনে একটি শাখা রেল লাইনের জন্য প্রায় ৩০ কোটি ৭০লাখ ৬৮হাজার ৩শ টাকা ব্যয়ে  পুনঃ নির্মাণ কাজ করা হবে। দেড় বছর মেয়াদকালে এই কাজ বাস্তবায়ন করবে বিশ্বাস কনস্ট্রাকশন। বাংলাদেশ রেলওয়ে রাজশাহীর কুড়িগ্রাম জেলা প্রশাসক সাইদুল আরীফ জানায়, এই প্রকল্প বাস্তবায়ন হলে আগামীতে উলিপুর থেকে ঢাকার সঙ্গে সরাসরি রেল পথে কুড়িগ্রাম এক্সপ্রেস চলাচল করতে পারবে। এতে করে দারিদ্রপীড়িত কুড়িগ্রামবাসীর সাধারণ মানুষের স্বল্প খরচে রাজধানীর সাথে যোগাযোগে ভূমিকা রাখবে।


 

আরও খবর