ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ এ আর গ্রুপের উদ্যোগে ১২ কিলোমিটার মর্নিং রান অনুষ্ঠিত কুলিয়ারচরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সৎ ভাসুর ও ভাতিজাকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ দাখিল মহাসপ্তমী: শক্তি, প্রকৃতি ও মানবতার আরাধনা--সচ্চিদানন্দ দে সদয় সারিয়াকান্দিতে পূজামণ্ডপ ও অসচ্ছল মন্দিরে জেলা পরিষদের অনুদান প্রদান

কুলিয়ারচরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের নাম ফলক ও বৃক্ষরোপণ কর্মসূচি

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় জুলাই- আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ মোঃ ইফতি আব্দুল্লাহ ও মোঃ মাহমুদুল হাসান জয় এঁর স্মরণে নাম ফলক ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (১৯ জুলাই) সকাল সাড়ে দশটায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ নতুন ভবনের প্রাঙ্গণে শহীদদের নামফলক উন্মোচন করা হয় এবং এ সময় শহীদের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে নাম ফলকের পাশে আম গাছের চারা রোপন করা হয়। 

শহীদদের নামফলক উন্মোচন ও  আম গাছের  চারা রোপন কর্মসূচি শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ্-জো্হরা। 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুল মিল্লাত, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ শাহাদাত হোসেন শাহ আলম, কুলিয়ারচর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ শাহ আলম, ইসলামি আন্দোলন বাংলাদেশ কুলিয়ারচর উপজেলা শাখার সভাপতি দ্বীন ইসলাম, জুলাই শহিদ মোঃ মাহমুদুল হাসান জয়ের পিতা মোঃ মিজানুর রহমান নাহিদ,উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এসআরএমজি কিবরিয়া, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোঃ আনিসুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ওবায়দুল হক,  সাংবাদিক কাইসার হামিদ ও মোঃ নাঈমুজ্জামান নাঈমসহ উপজেলা ছাত্র প্রতিনিধি ফয়সাল আহমেদ তুহিন প্রমূখ। 

এ সময় কুলিয়ারচর উপজেলার জুলাই শহীদ মোঃ ইফতি আব্দুল্লাহ ও মোঃ মাহমুদুল হাসান জয়সহ গণঅভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন, উপজেলা মডেল মসজিদের খাদেম আব্দুস সাত্তার।

উল্লেখ্য, কুলিয়ারচর উপজেলার মো. মাহমুদুল হাসান জয় গত ২০২৪ সালের ৬আগস্ট জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হন এবং ইফতি ওরফে ইফতি আব্দুল্লাহ একই সালের ১৯ জুলাই শহীদ হন।


আরও খবর