সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে আকস্মিক দুর্ঘটনায় প্রাণ হারান সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুকের উদ্যোগে সংস্কারে ফিরছে সেনবাগ-সোনাইমুড়ী সড়ক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গণধোলাইয়ের পর পুলিশের সোপর্দ লাখাইয়ে বালিকা উচ্চ বিদ্যালয়ের রাস্তার বেহাল দশা, শিক্ষার্থী ও পথচারীদের চরম ভোগান্তি। ইসলামি আন্দোলন বাংলাদেশ বাঘারপাড়া উপজেলা শাখার কমিটি গঠন বেগমগঞ্জে হত্যা সহ একাধিক মামলার আসামীকে ১০ দিনের রিমান্ডের জন্য আদালতে সোপর্দ উলিপুরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পীরগাছায় নিরাপদ গোশত উৎপাদনে ব্যবসায়ীদের সচেতন করল প্রাণিসম্পদ দপ্তর বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতের দ্বারস্থ, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ ১০ বছরের সঞ্চয় জর্দার কৌটায় নষ্ট, নিঃস্ব মনোয়ারার আকুতি পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার তীব্র স্রোতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত, দুই পাড়ে যানবাহনের দীর্ঘ সারি শেরপুরের ঝিনাইগাতীতে বাফার গোডাউন পরিদর্শন করলেন জেলা প্রশাসক যশোরে কেমিক্যাল ও ভুট্টার গুঁড়া দিয়ে বানানো হচ্ছিল সয়াবিন বড়ি, জরিমানা ১ লাখ শ্যামনগর হাসপাতালে চল্লিশ দিনে ডেঙ্গু রোগী ভর্তি পঁচিশ জন ‎মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত শিক্ষা ব্যবস্থাকে দীপু মনি ধ্বংস করে দিয়েছে, তার ফাঁসি হওশা উচিত, বুলু আক্কেলপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা *চকরিয়া সরকারি কলেজের যাত্রী ছাউনির পিছন থেকে দেশীয় একনলা বন্দুক উদ্ধার করেছে র‌্যাব-১৫*

চীনের বাঁধ নিয়ে বাংলাদেশ-ভারতে উদ্বেগ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 21-07-2025 09:12:53 am

বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণের ঘোষণা দিয়েছে চীন। তবে বাঁধটি ব্রহ্মপুত্রের ওপরে হওয়ায় বিষয়টি উদ্বিগ্ন বাংলাদেশ ও ভারত। কারণ নদীটি এই দুই দেশের ওপর দিয়েও প্রবাহিত হচ্ছে।মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 



 শনিবার চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং তিব্বত মালভূমিতে এই মেগা বাঁধ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দিয়েছেন, যা বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র হবে বলে ধারণা করা হচ্ছে।তিব্বতের স্বায়ত্তশাসিত অঞ্চলের দক্ষিণ-পূর্বে ন্যিংচি শহরে অবস্থিত ইয়ারলুং সাংপো নদীর নিম্নপ্রবাহে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নেন লি কিয়াং। এই ইয়ারলুং সাংপো নদীই তিব্বত ছাড়িয়ে ভারতের অরুণাচল প্রদেশ ও আসাম রাজ্যে প্রবেশ করার পর ব্রহ্মপুত্র নাম ধারণ করে এবং পরবর্তীতে বাংলাদেশে প্রবেশ করে। 



চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়ার খবরে বলা হয়, ‘এই বাঁধটি পরিবেশগতভাবে নিরাপদ। চীনের কার্বন নিঃসরণ কমানোয় এই প্রকল্প বড় ভূমিকা রাখবে।’ 



তবে ভারতের পরিবেশবিদরা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তারা একে পরিবেশের জন্য হুমকি বিবেচনা করছে। তারা বলছে, এই নদীর প্রবাহে চীনের নিয়ন্ত্রণ থাকলে ভারতের উত্তর-পূবাঞ্চলীয় রাজ্য ও বাংলাদেশের মানুষ হুমকির মুখে পড়বে। এই নদীর ওপর লাখ লাখ মানুষ নির্ভরশীল। 


ভারতের তাকাশশিলা ইনস্টিটিউশনের পরিবেশ গবেষণা বিষয়ক প্রকল্পের প্রধান নিধিয়ানদাম বলেন, ‘এই অঞ্চলে বাঁধ নির্মাণ ঝুঁকিপূর্ণ। ভূতাত্ত্বিকভাবে ফল্টলাইনে থাকায় ভূমিধসের সম্ভাবনাও বেশি। ভারত ও বাংলাদেশের মানুষের জন্য তা বিপজ্জনক হতে পারে।’  



বাংলাদেশের সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসের নির্বাহী পরিচালক মালিক ফিদা খান বলেন, এই বাঁধে বাংলাদেশের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। তিনি বলেন, নদীর প্রবাহে যদি বাধা সৃষ্টি হয় তবে পানির স্বল্পতা তৈরি হয় এবং পলি কমে যায় এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হয়।  


এই পরিবেশ বিশেষজ্ঞ বলেন, নদীভাঙ্গন ও খরা বাড়তে পারে। এতে করে স্থানীয় জীবনযাত্রা ও অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়।

আরও খবর





deshchitro-6aa017be4b6dd-080926081214.webp
আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

১ দিন ১৮ ঘন্টা ৪৩ মিনিট আগে