লালপুরে দুই দিন ধরে নিখোঁজ থাকা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
লালপুরে দুই দিন ধরে নিখোঁজ থাকা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি :
সোমবার (২১ জুলাই) দুপুরে নাটোরের
লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার বিজয়পুর সড়কের চকিদার মোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম মো. সোহাগ হোসেন সুইট (২১)। তিনি লালপুর উপজেলার বিজয়পুর গ্রামের আব্দুর রহিমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোহাগ দুই দিন ধরে নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো খোঁজ পাননি। সোমবার দুপুরে স্থানীয়রা রাস্তার পাশে পাট খেতের কাছে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান বলেন, "খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যা না আত্মহত্যা, সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি পুলিশ। পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ দায়ের হয়নি।