দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

কৃর্ত্তি খেলোয়াড় রেহানা ও ষষ্ঠীকে শ্যামনগর প্রেসক্লাবে সংবর্ধনা

কৃর্ত্তি খেলোয়াড়  রেহানা ও ষষ্ঠীকে শ্যামনগর প্রেসক্লাবে সংবর্ধনা

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ  সাতক্ষীরার শ্যামনগরের রেহানা ও ষষ্ঠী হকি খেলায় পদক পেয়ে ইতিহাস গড়ায় তাদের কে  শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।

 চীনের দাজহুতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে বাংলাদেশের পক্ষে খেলে ৩য় স্থান অধিকার করে পদক পেয়ে ইতিহাস গড়ায় ২১ জুলাই (সোমবার) দুপুরে প্রেসক্লাব হল রুমে রেহানা ও ষষ্ঠী কে সংবর্ধনা প্রদান করা হয়। 

 রেহানা শ্যামনগরের হায়বাতপুরের  কওছার আলীর কন্যা। তার পিতা নকিপুর বাজারে সামান্য চায়ের দোকানের ব্যবসা করে মেয়ে রেহানা কে ঢাকা বিকেএসপি তে লেখাপড়া করান।  কাশিমাড়ীর কাঁঠালবাড়িয়া গ্রামের সুকান্ত রায়ের কন্যা ষষ্ঠী। টুর্নামেন্টটিতে প্রথমবার অংশ নিয়েই দেশের জন্য সাফল্য বয়ে এনেছে বাংলাদেশ নারী হকি দল।

 ১৩ জুলাই (রবিবার) তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে কাজাখস্তানকে ৬-২ গোলে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। দলের অধিনায়ক ছিলেন শারিকা রিমন। 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনির, সাধারণ সম্পাদক এস এম মোস্তফা কামাল, উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ,শ্যামনগরের ফুটবল একাডেমির কোচ আক্তার হোসেন, রেহানার  পিতা কওছার আলী, ষষ্ঠির পিতা সুকান্ত রায় প্রমূখ।

ছবি- শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে হকি খেলার কৃর্ত্তি খেলোয়াড় রেহানা ও ষষ্ঠী কে বিশেষ সংবর্ধনা প্রদান ।




Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৫ ঘন্টা ৪৮ মিনিট আগে