ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ এ আর গ্রুপের উদ্যোগে ১২ কিলোমিটার মর্নিং রান অনুষ্ঠিত কুলিয়ারচরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সৎ ভাসুর ও ভাতিজাকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ দাখিল মহাসপ্তমী: শক্তি, প্রকৃতি ও মানবতার আরাধনা--সচ্চিদানন্দ দে সদয় সারিয়াকান্দিতে পূজামণ্ডপ ও অসচ্ছল মন্দিরে জেলা পরিষদের অনুদান প্রদান

উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত বেশিরভাগই শিশু শিক্ষার্থী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 21-07-2025 10:01:51 pm

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। মুহূর্তেই স্কুল আঙিনায় আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে অন্তত ১৯ জনের। যাদের অধিকাংশই স্কুলের শিশু শিক্ষার্থী। আহত হয়েছেন আরও ১৬৪ জন।


সোমবার (২১ জুলাই) দুপুর ১টার পরে এ ঘটনা ঘটে।


ঘটনার সময় স্কুল ছুটি হচ্ছিল। শিক্ষার্থীরা অনেকেই স্কুল গেটে বা আঙিনায় দাঁড়িয়ে ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই আকাশ থেকে একটি বিমান ভবনে এসে আছড়ে পড়ে। এতে বিকট শব্দের সঙ্গে সঙ্গে আগুন লেগে যায় ভবন ও বিমানটিতে।


আহত এক শিক্ষক বলেন, ঠিক স্কুল ছুটির সময় শিক্ষার্থীরা গেটে অপেক্ষা করছিল। কী ঘটছে তা বোঝার আগেই চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তেই চারপাশ অন্ধকার হয়ে যায় ধোঁয়ায়। শুধু আগুন দেখতে পাচ্ছিলাম, তারপর ধোঁয়া…। শিশুদের বইভর্তি ব্যাগগুলো তখনো স্কুল আঙিনায় পড়ে ছিল। তারা হয়তো কিছুক্ষণের মধ্যেই মা-বাবার সঙ্গে বাড়ি ফিরতো। কিন্তু অনেকেই আর কখনো ফিরবে না। কেউ কেউ দগ্ধ হয়ে হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছে।


ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ৮ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে বিজিবি, সেনাবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরা উদ্ধারকাজে যুক্ত হন। বিমানের ধ্বংসাবশেষ থেকে হতাহতদের উদ্ধার করে দ্রুত হেলিকপ্টারে হাসপাতালে পাঠানো হয়।


এ দুর্ঘটনা দেশের মানুষের মনে তীব্র ব্যথা সৃষ্টি করেছে। সামাজিক মাধ্যমে মানুষ নিহতদের জন্য শোক প্রকাশ ও আহতদের সুস্থতার প্রার্থনায় সোচ্চার হয়েছে। অনেকেই এ ঘটনায় নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি নিয়ে প্রশ্ন তুলেছেন।

আরও খবর