সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার।

মোংলা কাস্টমসের অপারেশনাল ক্যাপাসিটি বাড়াতে চাই : এনবিআর চেয়ারম্যান

ছবি সংগৃহীত


মোংলা বন্দরে ব্যবসায়ীদের পণ্য আমদানির আহ্বান জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তিনি বলেন, ‘এখানে ব্যবসায়ীরা আসলে সহজে সার্ভিস পাবে। এতে ব্যবসায়ীরা যদি উপকৃত হন তাহলে তারা যেন এ বন্দর ব্যবহার বাড়ান। আমরা মোংলা কাস্টমস হাউসের অপারেশনাল ক্যাপাসিটিকে আরো বেশি ব্যবহার করতে চাই।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে মোংলা কাস্টমস হাউসের সুন্দরবন সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।

আবদুর রহমান খান বলেন, ‘আমরা গত তিন মাস বাজেট নিয়ে খুব ব্যস্ত ছিলাম। এখন আমরা বুঝতে চাই আমাদের ফিল্ড লেভেলে কি কি সমস্যা আছে। যেমন মোংলা পোর্টকে ভাল করে বুঝা, মোংলা পোর্টের ফ্যাসিলিটি বুঝা।

কতটুকু কাজ আমরা এখানে করছি, আরো কি পরিমাণ লোড আমরা নিতে পারবো। এখানে কি ধরনের সমস্যা রয়েছে, সেগুলো শোনা। পোর্টের ব্যবহার আরো কিভাবে বাড়ানো যায়। পোর্টে ব্যবহারকারী যারা আছেন তাদের কি ধরনের সমস্যা হচ্ছে।আমাদের অফিসার যারা এখানে কাজ করেন তাদের কি সমস্যা হচ্ছে। তাদের আমরা আরো কিভাবে সহায়তা করতে পারি। এসব কিছু আমরা যাতে বুঝে শুনে ব্যবস্থা নিতে পারি, আজকের সফরের এটাই মূল উদ্দেশ্য।’

তিনি বলেন, ‘মোংলা কাস্টমস হাউসের অপারেশনাল ক্যাপাসিটিকে আরো বেশি ব্যবহার করতে চাই। ব্যবসায়ীরা যাতে এই সুযোগটা নেন।

আমাদের চিটাগং পোর্টের যে ধরনের ব্যবহার, ব্যস্ততা, সেই হিসেবে আমাদের মোংলা পোর্টের ব্যবহার খুবই কম। এখানে যদি আমরা ব্যবহার বাড়াতে পারি তাহলে চিটাগংয়ের যানজট কমবে। চট্টগ্রামের অপারেশন কার্যক্রম বাড়বে, খরচ কমবে এবং জনগণ বেনিফিট হবে। মোংলায় এমনিতেই গাড়ি বেশি আসে। সব গাড়ি আমরা মোংলায় আনতে পারি কিনা সেটা নিয়ে আমরা গাড়ি ব্যবসায়ীদের সাথে কয়েকবার বসেছি। আবারো বসবো।

এর আগে তিনি সিএন্ডএফ ব্যবসায়ীদের সাথে বৈঠক করেন। আর সকালে এসেই তিনি প্রথমে বৈঠক করেন কাস্টমস কর্মকর্তাদের সাথে। এ বৈঠকের আগে তিনি মোংলা বন্দর জেটি পরিদর্শন করেন। 
এ সময় তার সঙ্গে ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কাস্টমস নীতি ও আইসিটি) মুহাম্মদ মুবিনুল কবীর, সদস্য (কাস্টমস ও ভ্যাট প্রশাসন) মোঃ মোয়াজ্জেম হোসেন, একান্ত সচিব আতাউল গনি ওসমানী ও জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ। 

এছাড়াও উপস্থিত ছিলেন মোংলা কাস্টমস হাউসের কমিশনার মু. সফিউজ্জামান, খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কমিশনার, খুলনা কর কমিশন, কর অঞ্চল।

আরও খবর




6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

১ দিন ২ ঘন্টা ৫২ মিনিট আগে