লাখাইয়ে ঘন ঘন লোডশেডিংয়ে কারণে অতিষ্ঠ জনজীবন। শান্তিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, নগ্ন ভিডিও ধারণ করে চাঁদাবাজি: গ্রেপ্তার ১ আশাশুনিতে ইউনিয়ন পরিষদের জেন্ডার একশন প্ল্যান বিষয়ক কর্মশালা ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী দেশের ১৪ জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকবে যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও সংলাপ ইস্যুতে এখনও সিদ্ধান্তহীন ইরান হামে আক্রান্ত হয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু চিলমারীতে "কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেসের" কর্মশালা অনুষ্ঠিত শার্শায় চাঁদাবাজি ও মারপিটের ঘটনায় থানায় ৩ জনের নামে এজাহার দায়ের: আটক ১ আদমদীঘিতে প্রিপেইড মিটার সংযোগ বাতিলের দাবিতে মানববন্ধন ঝিনাইগাতীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে জেন্ডার সমতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে হাজী আবুল কালাম ইঞ্জিনিয়ারের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত সোনাইমুড়িতে মব আতঙ্ক ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত রনি-জনির নেতৃত্বে সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অভিযোগ লাখাই থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ সহ গ্রেপ্তার-১। শ্রীমঙ্গলে রাস্তা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত-১

বিমান বিধ্বংসে নিহতদের স্মরণে লালপুরে বিএনপির দোয়া

বিমান বিধ্বংসে নিহতদের স্মরণে লালপুরে বিএনপির দোয়া আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধ : নাটোরের লালপুরে  বিএনপি, যুবদল ও ছাত্রদলের কর্মী সমাবেশ এবং মাইলস্টোন স্কুল এন্ড কলেজ  বিমান বিধ্বংসের ঘটনায় নিহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে উপজেলার ওয়ালিয়া ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল সহ সহযোগী সংগঠনের উদ্যোগে কর্মী সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ওয়ালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে মর্মান্তিক প্রশিক্ষণ বিমান বিধ্বংসের ঘটনায় নিহত ও আহত শিক্ষক-শিক্ষার্থীদের স্মরণে রাষ্ট্রীয় শোক উপলক্ষে এক মিনিট নীরবতা পালন করে শোক প্রকাশ করা হয় এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। সেই সাথে তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাখলুকাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মী সমাবেশ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান সরকার। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর পৌর বিএনপি'র সাবেক যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম রানা,  আব্দুলপুর সরকারি কলেজের সাবেক ভিপি আরিফুল ইসলাম আরিফ, ওয়ালিয়া বিএনপি'র সাবেক সভাপতি আব্দুস সাত্তার মৃধা, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাই নান্নু, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি আমিনুল হক টমি, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নাজির উদ্দিন বাবু, ফিরোজ হোসেন মিল্টন, লালপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এজাজুল হক বাচ্চু, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব মঞ্জু আহমেদ  রয়েল সহ দলীয় নেতা কর্মী উপস্থিত ছিলেন
Tag
আরও খবর