আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার। চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত ‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে শিক্ষকতার পাশাপাশি পেঁপে চাষে সাফল্য দুই বিঘা জমিতে শাহী পেঁপের বাম্পার ফলন, ৫ লাখ টাকা বিক্রির আশা রায়পুরে আলমগীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন, গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান বাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র‌্যালি আলোচনা সভা কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ কিছুটা লোডশেডিং মেনে নেয়া উচিত: ডা. জাহেদ

জামায়াতে ইসলামীর জয়পুরহাট সদর উপজেলা শাখার উদ্যোগে ষান্মাসিক রুকন সম্মেলন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জয়পুরহাট সদর উপজেলা শাখার উদ্যোগে ষান্মাসিক রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ৭টায় শহরের আব্বাস আলী খান মিলনায়তনে এ সম্মেলন শুরু হয়।

অনুষ্ঠানে জয়পুরহাট সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইমরান হোসাইন এর সভাপতিত্বে ও সেক্রেটারি জয়নাল আবেদীন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর ও জয়পুরহাট ১ আসনের এমপি পদপ্রার্থী ফজলুর রহমান সাইদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডল।

এ ছাড়াও উপস্থিত ছিলেন, ধলাহার ইউনিয়ন আমীর মাওলানা আসাদুজ্জামান, দোগাছী ইউনিয়ন আমীর, মাহফুজুল ইসলাম, ভাদসা ইউনিয়ন আমীর মোহাম্মদ আলী, মোহাম্মাদাবাদ ইউনিয়ন আমীর আব্দুল গফুর, পুরানাপৈল ইউনিয়ন আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান, আমদই ইউনিয়ন আমীর প্রভাষক আরিফুল ইসলাম, বম্বু ইউনিয়ন আমীর মাওলানা আসাদুল ইসলাম আসাদ, জামালপুর ইউনিয়ন আমীর মুফতি দেলোয়ার হোসেন, চকবরকত ইউনিয়ন আমীর মাওলানা নাজিম উদ্দীন সহ অন্যান্যরা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমীর ও জয়পুরহাট ১ আসনের এমপি পদপ্রার্থী ফজলুর ফজলুর রহমান সাইদ বলেন, "বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আদর্শিক সংগ্রামকে বেগবান করতে হলে রুকনদের আত্মশুদ্ধি, তাকওয়া ও সাংগঠনিক দক্ষতা অর্জনের বিকল্প নেই। জামায়াতের প্রতিটি সদস্যকে ইসলামী আন্দোলনের প্রকৃত কর্মী হিসেবে গড়ে তুলতে হবে। সমাজ থেকে সকল অন্যায়ের মূলোৎপাটন ঘটাতে হবে। সমাজ ও রাষ্ট্রের সকল স্তর থেকে অসৎ লোকদের নেতৃত্বকে বিদায় জানাতে হবে।"

বিশেষ অতিথির বক্তব্যে, সম্মেলনে রুকনদের উদ্দেশ্যে জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া বলেন, "এই যুগে যারা দ্বীন প্রতিষ্ঠার পথে আত্মনিয়োগ করেন, তারা সৌভাগ্যবান। এই পথের প্রতিটি পদক্ষেপই আল্লাহর সন্তুষ্টির দিকে নিয়ে যায়।  

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাটের দুটি আসনেই জামায়াত মনোনীত প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। 

সকাল ৭টা থেকে দুপুর পর্যন্ত চলে এ সম্মেলনের বিভিন্ন পর্ব। এতে জয়পুরহাট সদর উপজেলার পুরুষ রুকনগণ অংশগ্রহণ করেন।

Tag
আরও খবর