এমবিবিএস পাস করে চিকিৎসক, বাবার স্বপ্ন পূরণ করলেন সেতু ‎সুন্দরবন ধ্বংসের দায় ও বার্কলেস ব্যাংক: যুক্তরাজ্যের আদালতে ঐতিহাসিক অভিযোগ ও আইনি লড়াই সাতক্ষীরায় অস্ত্রসহ আরিফুল গ্রেপ্তার কোহিনুর হত্যায় সন্দেহভাজন মালিক গ্রেপ্তার সোলার সিস্টেমের আওতায় আসবে জাতীয় সংসদ ভবন: প্রধানমন্ত্রী চন্দনাইশে জমি দখলচেষ্টা ও এসিল্যান্ডের বিরুদ্ধে অপপ্রচারের পাল্টা সংবাদ সম্মেলন লোহাগাড়া উপজেলার গৌড়স্থান মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬

গলাচিপায় এডিস মশা নিধন ও পরিবেশ সচেতনতায় ব্র্যাকের ক্লিনিং ক্যাম্পেইন

ব্র্যাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের উদ্যোগে এবং গলাচিপা পৌরসভার সহযোগিতায় আজ সকাল ১০টায় গলাচিপা পৌর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে একটি ক্লিনিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।


ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য ছিল—এডিস মশার আবাসস্থল চিহ্নিত ও ধ্বংস করা, পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং জনসচেতনতা বৃদ্ধি করা। এই কার্যক্রমে স্থানীয় বাজার ও আশপাশের এলাকা পরিষ্কার করা হয় এবং জনগণকে নিয়মিত জমে থাকা পানি অপসারণে উদ্বুদ্ধ করা হয়।পাশাপাশি  জনসচেতনতামূলক মাইকিংয়ের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়সমূহ তুলে ধরা হয়।


জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের অফিসার মো. হামিম ইসলাম ক্যাম্পেইন চলাকালীন বলেন, "আমাদের লক্ষ্য হলো ডেঙ্গু মোকাবিলায় জনসচেতনতা গড়ে তোলা এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার গুরুত্ব তুলে ধরা। এই কাজে সবাইকে এগিয়ে আসতে হবে।"


উল্লেখ্য, ক্যাম্পেইনটি গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো: মাহমুদুল হাসানের সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত হয়। পাশাপাশি ক্যাম্পেইনটিতে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, যুব প্রতিনিধি,বাংলাদেশ রেড ক্রিসেন্ট, বিডি ক্লিনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। সকলে মিলে এ উদ্যোগকে সফল করে তোলে।

আরও খবর