কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন কুলিয়ারচরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু মাদক সেবনের দায়ে যুবককে দুই মাসের কারাদণ্ড পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স উপলক্ষে সংবাদ সম্মেলন চিংড়িতে জেলি, বেকারিতে নকল ‘হরলিক্স’—শ্রীমঙ্গলে ৬০ হাজার টাকা জরিমানা কোরেক্সসহ দুই পুলিশ সদস্য ডিবির হাতে ‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা পরিবর্তনের প্রত্যয়ে কাউন্সিলর পদে লড়বেন যুবদল নেতা গোলাম রব্বানী সৈয়দ হারুন ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, শ্রমিক গুরুতর আহত নিয়ামতপুর ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আসন্ন ৭ন শ্রীমন্তপুর ‎ ‎সেনাকর্মকর্তা সেজে স্কুলছাত্রীকে ধর্ষণ: মোংলায় গ্রেপ্তার ভুয়া মেজর পারভেজ বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে হামের রোগীর পাশাপাশি বাড়ছে নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা মধুপুরে চিকিৎসার কথা বলে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক-১ নোয়াখালীতে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ হাতিয়ার ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ নাগেশ্বরী থানা পুলিশের হাতে আটক কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিস যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার বাঘায় চুরির ঘটনায় গনপিটুনিতে নিহত -১

ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতির আলোচনায় সম্মত থাইল্যান্ড ও কম্বোডিয়া

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 27-07-2025 12:14:50 pm

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় চলমান তিন দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে অবশেষে যুদ্ধবিরতির আলোচনায় বসতে রাজি হয়েছে দুই দেশ।


স্থানীয় সময় শনিবার (২৬ জুলাই) এক বিবৃতিতে ট্রাম্প এ দাবি করেছেন বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।


ট্রাম্প জানান, তিনি কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত এবং থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাইয়ের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছেন এবং যুদ্ধ অবসানের বিষয়ে জোর দিয়েছেন।


তিনি বলেন, ‘উভয় নেতা তাৎক্ষণিক যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা স্বীকার করেছেন এবং শান্তিপূর্ণ সমাধানের প্রতি আগ্রহ প্রকাশ করেছেন।’


থাই প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই সামাজিকমাধ্যম ফেসবুকে এক পোস্টে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘থাইল্যান্ড নীতিগতভাবে যুদ্ধবিরতিতে সম্মত হলেও কম্বোডিয়ার পক্ষ থেকে আন্তরিকতার প্রমাণ দেখতে চায়।’


তিনি আরও বলেন, ‘আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে অনুরোধ করেছি তিনি যেন কম্বোডিয়ার নেতাদের জানান যে থাইল্যান্ড দ্বিপক্ষীয় আলোচনায় বসতে প্রস্তুত। আমাদের লক্ষ্য হলো একটি কার্যকর যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির পথ খুঁজে বের করা।’


তবে এই সংঘাত থেমে গেলেও চলমান যুদ্ধে ক্ষয়ক্ষতির চিত্র উদ্বেগজনক। এ পর্যন্ত ৩০ জনের বেশি প্রাণ হারিয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন অন্তত ১ লাখ ৩০ হাজার মানুষ। সংঘাত ছড়িয়ে পড়েছে নতুন নতুন এলাকায়।


দুই পক্ষই একে অপরকে সংঘর্ষের জন্য দায়ী করেছে এবং দাবি করেছে, তারা কেবল আত্মরক্ষামূলক প্রতিক্রিয়া দেখিয়েছে।


জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ঘটনাপ্রবাহে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দুই দেশকে অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার আহ্বান জানিয়েছেন।


যদিও ট্রাম্পের পক্ষ থেকে আলোচনার সময় ও স্থান সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি, তবুও তার হস্তক্ষেপে দুই দেশের মধ্যে যে শান্তিপ্রচেষ্টা শুরু হয়েছে, সেটি গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।


ওয়াশিংটনে থাই ও কম্বোডিয়ার দূতাবাস থেকেও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি।


উল্লেখ্য, গত মে মাসের শেষ দিকে সীমান্তে এক কম্বোডীয় সেনার মৃত্যুকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এরপর সীমান্তজুড়ে বাড়ানো হয় সেনা মোতায়েন, যা থাইল্যান্ডের ভঙ্গুর জোট সরকারকেও রাজনৈতিক সংকটে ফেলেছে।

আরও খবর







6a66e2c265a49-270726104658.webp
ওয়াশিংটনের গুলিতে ২ নিহত, আহত ৫

৪২ দিন ১৭ ঘন্টা ১ মিনিট আগে