বানিয়াচং মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী ড.খলিলুর রহমান লাখাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ ইটভাটাকে ৬ লক্ষ টাকা জরিমানা। লোকনাথ ব্রহ্মচারীর জীবনাদর্শ থেকে সম্প্রীতি ও মানবসেবার আদর্শ অনুসরণের আহ্বান . -এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের ঝিনাইগাতীতে নিরাপদ সড়ক নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭ মামলায় জরিমানা ৩ হাজার ২০০ টাকা সুস্থধারার তরুণ রাজনীতিবিদ এম. রতন হায়দার: ৮নং আউশনারা ইউনিয়নের উন্নয়ন ও জনসেবায় প্রতিশ্রুতিশীল মুখ পীরগাছায় আলোকিত নাপাইচন্ডির ফ্রি মেডিকেল ক্যাম্পে পাঁচ শতাধিক মানুষের চিকিৎসাসেবা প্রদান সংবাদ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসনের পদক্ষেপ: ঝিনাইগাতীর ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জলাবদ্ধতা নিরসনে সরেজমিনে ভারপ্রাপ্ত ইউএনও বগুড়ার আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা ক্ষেতলালে সড়কে খড় শুকানোর দায়ে মোবাইল কোর্ট, ২ জনকে জরিমানা আক্কেলপুরে মাসুম বিল্লাহ হত্যার বিচার দাবিতে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বরিশাল শেরেই বাংলা হাসপাতলে চিকিৎসা পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, ক্ষোভে ফুঁসছে স্বজনরা” লাখাইয়ে ৩৭ ঘন্টা পর নিখোঁজ ভারসাম্যহীন ফখরুদ্দিনের লাশ উদ্ধার,গ্রেফতার -০২। নাগেশ্বরী উপজেলা ছাত্রদলকে সুসংগঠিত করে মানবিক রাজনীতি করতে চান আকাশ জমি বিরোধে থানায় লিখিত অভিযোগ ক্ষেতলালে পানির দামে কুরবানি পশুর চামড়া বিক্রি ক্ষেতলালে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শ্যালক-দুলাভাই নিহত, আহত ১ ক্ষেতলালে একদিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২, শিশুকে অপহরণ করে হত্যাচেষ্টা, আত্মহত্যায় ২ নারীর মৃত্যু

জুলাই পুনর্জাগরণ প্রীতি ফুটবল ম্যাচে জয়ী বরিশাল বিশ্ববিদ্যালয়


জুলাই পুনর্জাগরণ ২০২৫ উপলক্ষে বরিশাল বিভাগীয় সরকারী শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে জয়ী  হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় ফুটবল একাদশ৷



শনিবার (২৬ জুলাই) বরিশাল বিভাগীয় সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠ প্রাঙ্গনে বিকাল সাড়ে চারটায় খেলা শুরু হয়৷ বরিশাল বিভাগীয় সরকারি শারীরিক শিক্ষা কলেজ একাদশ বনাম বরিশাল বিশ্ববিদ্যালয় একাদশের মাঝে প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়৷ খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম৷ 




বিভাগীয় শারীরিক শিক্ষা কলেজের প্রতিষ্ঠান প্রধান মো. রুবেল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের  সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মঞ্জুর আহমেদ, ইরফান হোসেন, বন্দর থানার ওসি মো. রফিকুল ইসলাম৷ অনুষ্ঠানে বক্তারা বলেন, “খেলাধুলা শুধু শরীর গঠনের মাধ্যম নয়, এটি শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, দলগত কাজের মনোভাব ও নেতৃত্ব গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণদের মেধা বিকাশে খেলাধুলার বিকল্প নেই৷" 




খেলায় বরিশাল বিভাগীয় সরকারি শারীরিক শিক্ষা কলেজ একাদশকে ৩-১ গোলে হারিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় একাদশ জয়ী হয়৷ পরে  ম্যাচ শেষে অতিথিবৃন্দরা বিজয়ী দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Tag
আরও খবর