বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা

লাখাইয়ে নানা প্রশ্নবিদ্ধ মনতৈল মডেল কলেজের সভাপতি, বিতর্ক পিছু ছাড়ছে না করাব ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুছকে।

লাখাইয়ে নানা প্রশ্নবিদ্ধ মনতৈল মডেল কলেজের সভাপতি, বিতর্ক পিছু ছাড়ছে না করাব ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুছকে। সারাদেশে ৫ই আগষ্ট তারিখের পটপরিবর্তনের পর যখন পরিবর্তনের হাওয়া বইছে, তখনও লাখাই উপজেলার ৫নং করাব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল কুদ্দুছ মনতৈল মডেল কলেজের সভাপতির পদে বহাল থাকায় জনমনে তীব্র অসন্তোষ ও প্রশ্ন তৈরি হয়েছে। একজন জনপ্রতিনিধি হিসেবে তিনি কীভাবে একইসাথে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করছেন, তা নিয়ে এলাকায় চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। জানা গেছে, চেয়ারম্যান আব্দুল কুদ্দুছের বিরুদ্ধে যাত্রাবাড়ীর একটি মামলার আসামী হওয়ার অভিযোগ রয়েছে। এমন গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও তিনি কীভাবে এখনো ধরাছোঁয়ার বাইরে এবং প্রকাশ্যে ইউপি চেয়ারম্যান ও কলেজ সভাপতির দায়িত্ব পালন করে যাচ্ছেন, তা নিয়ে রহস্য ঘনীভূত হচ্ছে। জনমনে প্রশ্ন উঠেছে, কোনো অদৃশ্য শক্তির কারণে তিনি এখনও এত প্রভাবশালী? একজন ইউপি চেয়ারম্যান একটি কলেজের সভাপতি হতে পারেন কিনা, এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, যেহেতু কলেজটি এমপিওভুক্ত নয়, সেহেতু অর্গানাইজিং কমিটি চাইলে যেকোনো ব্যক্তিকে সভাপতি করতে পারে। শিক্ষা কর্মকর্তার এই ব্যাখ্যাও অবশ্য জনমনে শান্তি ফেরাতে পারেনি। তাদের প্রশ্ন, পটপরিবর্তন এবং ইউনিয়ন আওয়ামী লীগের মতো একটি নিষিদ্ধ সংগঠনের সভাপতি হওয়া সত্ত্বেও কেন আব্দুল কুদ্দুছকেই কলেজের সভাপতি পদে রাখা হচ্ছে? জুলাই মাসের আন্দোলনের পর দেশের রাজনৈতিক পটভূমিতে বড় ধরনের পরিবর্তন এলেও, মনতৈল মডেল কলেজে সেই পরিবর্তনের ছোঁয়া কেন লাগলো না, তা নিয়েও প্রশ্ন তুলছে স্থানীয়রা। এলাকাবাসী মনে করছে, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান পদে এমন একজন বিতর্কিত ব্যক্তির আসীন থাকা শিক্ষা পরিবেশের জন্য শুভ নয়। তারা দ্রুত এই বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করছে এবং মনতৈল মডেল কলেজের সভাপতি পদে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার দাবি জানাচ্ছে।
Tag
আরও খবর