দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

শ্যামনগরে পারফরমেন্স বেজড গ্রান্ড ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিমের পুরস্কার বিতরণ

শ্যামনগরে পারফরমেন্স বেজড গ্রান্ড ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিমের পুরস্কার বিতরণ

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বুধবার(৩০ জুলাই) সকালে উপজেলা পরিষদ হল রুমে পারফরমেন্স বেজড গ্রান্ড ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম এসইডিপির পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতায় ২০২২-২০২৩ সালের বোর্ড সেরা এসএসসি, দাখিল, ভোকেশনাল, এইচএসসি,আলিম,কারিগরি ৪০ জন শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র ক্রেষ্ট বিতরণ করা হয়। এছাড়া ইতিপূর্বে প্রত্যেক শিক্ষার্থীর হিসাব নম্বরে এসএসসি বা সমমান পর্যায়ের ১০ হাজার টাকা ও এইচএসসি বা সমমান পর্যায়ের ২৫ হাজার টাকা এককালিন শিক্ষাবৃত্তি হিসাবে প্রদান করা হয়েছে। বৃত্তিপ্রাপ্তদের মাঝে অনুষ্ঠানে সনদপত্র ও ক্রেষ্ট প্রদান করা হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য সহ ক্রেষ্ট ও সনদপত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা ঃ রণী খাতুন।

প্রধান অতিথি বক্তব্যে শিক্ষার্থী,শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন পরিশ্রম সফলতা আনে। সকলকে স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়া সহ অভিভাবকদের সচেতন হওয়ার বিষয়ে বলেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ তেজারতের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার মুহাঃ আবুল খায়ের, জেলা শিক্ষা অফিসের উপজেলা একাডেমিক সুপারভাইজার আ.ন.ম নাজমুল উলা। 

অতিথি হিসাবে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোস্তফা আব্দুল হামিদ, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনির, অধ্যক্ষ জয়নগর আমিনিয়া হামিদিয়া ফাজিল মাদ্রাসা, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান মিঠু, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জী, নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান, অভিভাবক তাপস মন্ডল, সন্তোষ কুমার বৈদ্য ও শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে ২০২২ সালের এসএসসি ও সমমান পর্যায়ের ১০ জন ও ২০২৩ সালের   

১০ জন সহ মোট ২০ শিক্ষার্থী এবং এইচএসসি ও সমমান পর্যায়ের ২০২২ সালের ১০ জন ও ২০২৩ সালের ১০ জন সহ মোট ২০ জন বোর্ড সেরা শিক্ষার্থীদের মধ্যে এই পুরস্কার বিতরণ করা হয়।

ছবি- শ্যামনগরে পারফরমেন্স বেজড গ্রান্ড ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিমের পুরস্কার বিতরণ করছেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএনও মোছা ঃ রণী খাতুন।




Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৫ ঘন্টা ৪৮ মিনিট আগে