ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী হরমুজে মার্কিন অত্যাধুনিক ড্রোন ধ্বংস করল ইরান রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডির নিয়োগ বাতিল সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড : তথ্যের ঘাটতি আছে, আমরা খতিয়ে দেখ‌ছি কবিতা, প্রেম ও জীবনের দর্শন--‎কবি রবি ডাকুয়ার ভাবনায় মানুষের হৃদয়, অনুভূতি ও জীবনের বহুমাত্রিকতা সাংবাদিকতা ও সমাজের প্রতি দায়বদ্ধতা ‎সত্যের পক্ষে কলম, মানুষের পাশে সাংবাদিক কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নে জি এম রবিউল্যাহ বাহারের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান নাগেশ্বরীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন গণসংহতি আন্দোলনের নেতা দুলাল টাঙ্গাইলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত-২, আহত-৩ নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে ৩৯টি মনোনয়নপত্র জমা শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৫ হাজার কেজি লাল চিনি জব্দ পূজামণ্ডপ পরিদর্শনে তিন জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী জ্বালানি খাতে সরকারের ভর্তুকি ৪১২ কোটি ডলার কিশোর গ্যাং প্রতিরোধে উপজেলা পর্যায়ে কমিটি গঠন পলাশে রিকের প্রকল্প সমাপনী ও প্রবীণ জনগোষ্ঠীর উন্নয়নে আলোচনা সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত ও উন্নয়নমুখী অন্নদানগর ইউনিয়ন গড়তে চাই : চেয়ারম্যান প্রার্থী জিল্লুর রহমান প্রধানমন্ত্রী রাজশাহী যাচ্ছেন কাল, ব্যাপক প্রস্তুতি-উৎসাহ-উদ্দীপনা বাঁশখালীতে সরল ইউনিয়নে জেলেদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। বানিয়াচংয়ে ফ্যামিলি কার্ডে কোন প্রকার অনিয়ম হলে বরদাশত করা হবে না- এমপি ডা. জীবন শার্শার কায়বায় রাস্তার পাশের গাছ কাটার অভিযোগ, ভূমি অফিসের হস্তক্ষেপে বন্ধ

নাগেশ্বরীতে ৫০ জন কৃতি শিক্ষার্থী পেলো ফুল শিক্ষাবৃত্তি

নাগেশ্বরীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে ফুল শিক্ষা বৃত্তি-২০২৪ প্রদন করা হয়েছে। স্থানীয় অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ফাইট আনটিল লাইট (ফুল) এর আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই বৃত্তি প্রদান অনুষ্ঠান হয়।

এ সময় উপজেলার সরকারি ও বেসরকারি ২০ শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ জন বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীকে সনদপত্র ও নগদ অর্থ প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ।

ফুল এর পরিচালক ও ফুল শিক্ষাবৃত্তির সদস্য সচিব আব্দুল কাদেরের সঞ্চালণায় এ সময় প্রধান অতিথিসহ আরও বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, নাগেশ্বরী কলেজের সহকারী অধ্যাপক (অব.) আমজাদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলাম, পৌর বিএনপির সদস্য সচিব আজিজুল হক, রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, হাতিয়ারভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল-আমিন, নিউ প্রতিশ্রুতি কিন্ডার গার্টেন এ্যান্ড স্কুলের পরিচালক শহিদুল ইসলামসহ অনেকে।

Tag
আরও খবর