লাখাইয়ে ঘন ঘন লোডশেডিংয়ে কারণে অতিষ্ঠ জনজীবন। শান্তিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, নগ্ন ভিডিও ধারণ করে চাঁদাবাজি: গ্রেপ্তার ১ আশাশুনিতে ইউনিয়ন পরিষদের জেন্ডার একশন প্ল্যান বিষয়ক কর্মশালা ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী দেশের ১৪ জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকবে যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও সংলাপ ইস্যুতে এখনও সিদ্ধান্তহীন ইরান হামে আক্রান্ত হয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু চিলমারীতে "কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেসের" কর্মশালা অনুষ্ঠিত শার্শায় চাঁদাবাজি ও মারপিটের ঘটনায় থানায় ৩ জনের নামে এজাহার দায়ের: আটক ১ আদমদীঘিতে প্রিপেইড মিটার সংযোগ বাতিলের দাবিতে মানববন্ধন ঝিনাইগাতীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে জেন্ডার সমতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে হাজী আবুল কালাম ইঞ্জিনিয়ারের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত সোনাইমুড়িতে মব আতঙ্ক ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত রনি-জনির নেতৃত্বে সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অভিযোগ লাখাই থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ সহ গ্রেপ্তার-১। শ্রীমঙ্গলে রাস্তা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত-১

লালপুরে গ্রেফতারের ভয়ে ৪ মাস স্কুলে যাননি শিক্ষক , বেতন তুলছেন নিয়মিত

লালপুরে গ্রেফতারের ভয়ে ৪ মাস স্কুলে যাননি শিক্ষক , বেতন তুলছেন নিয়মিত লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে এক স্কুল শিক্ষক গ্রেফতারের ভয়ে স্কুলে যাননি প্রায় ৪ মাস , বেতন তুলছেন নিয়মিত। জানা যায় , লালপুর উপজেলার দুড়দুড়িয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের মাধ্যমিক শাখার ধর্মীয় শিক্ষক উত্তম কুমার মন্ডল চলতি বছরের ১০ই এপ্রিল থেকে প্রায় ৩মাস ২১দিন কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও ইএফটি (ইলেকট্রনিক ফান্ড টান্সফার) এর মাধ্যমে তিনি নিয়মিত বেতনভাতা তুলছেন। স্কুলের হাজিরা খাতায় বিদ্যালয়ের (হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা) শিক্ষক উত্তম কুমার মন্ডল প্রায় ৩ মাস ২১দিন ধরে হাজিরা খাতায় স্বাক্ষর করেনি, অনুপস্থিত লেখা রয়েছে। কোনো রকম ছুটি ছাড়াই তিনি মাসের পর মাস স্কুলে অনুপস্থিত রয়েছেন বলেও জানা গেছে। সূত্রে জানা যায়, উত্তম কুমার মন্ডল গত ১৯ মার্চ ২০২৫ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালপুর উপজেলার সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার কর্মকারের ওপর হামলা মামলার প্রধান আসামী, এবং ২০ মে ২০২৫ উপজেলার গোসাই আশ্রমে আম পাড়াকে কেন্দ্র করে গুলিবর্ষণ মামলার ২ নম্বর আসামী হওয়ায় বর্তমানে তিনি পলাতক রয়েছে। তাই গ্রেফতারের ভয়ে স্কুলে যান না। দীর্ঘদিন স্কুলে অনুপস্থিতির বিষয়ে জানতে উত্তম কুমার মন্ডলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি শারীরিকভাবে অসুস্থ, অসুস্থতার কারণে ছুটি নিয়েছেন কি না জানতে চাইলে তিনি কোন উত্তর দিতে পারেনি, উল্টো তিনি সাংবাদিকের উদ্দেশ্যে অশোভন ভাষা প্রয়োগ করে। এ বিষয়ে জানতে চাইলে দুড়দুড়িয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুল জাব্বার জানান, উত্তম কুমার দীর্ঘদিন যাবত প্রতিষ্ঠানে অনুপস্থিত এবং তাকে দেওয়া তিন দফায় কারণ দর্শানোর নোটিশের জবাব না পাওয়ায় প্রতিষ্ঠানের পর্যালোচনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াজেদ আলী মৃধা বলেন, ইএফটি এর মাধ্যমে বেতন বন্ধ করার অপশন এখনো চালু হয়নি হয়তো আগস্টে চালু হবে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Tag
আরও খবর