লাখাইয়ে ঘন ঘন লোডশেডিংয়ে কারণে অতিষ্ঠ জনজীবন। শান্তিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, নগ্ন ভিডিও ধারণ করে চাঁদাবাজি: গ্রেপ্তার ১ আশাশুনিতে ইউনিয়ন পরিষদের জেন্ডার একশন প্ল্যান বিষয়ক কর্মশালা ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী দেশের ১৪ জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকবে যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও সংলাপ ইস্যুতে এখনও সিদ্ধান্তহীন ইরান হামে আক্রান্ত হয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু চিলমারীতে "কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেসের" কর্মশালা অনুষ্ঠিত শার্শায় চাঁদাবাজি ও মারপিটের ঘটনায় থানায় ৩ জনের নামে এজাহার দায়ের: আটক ১ আদমদীঘিতে প্রিপেইড মিটার সংযোগ বাতিলের দাবিতে মানববন্ধন ঝিনাইগাতীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে জেন্ডার সমতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে হাজী আবুল কালাম ইঞ্জিনিয়ারের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত সোনাইমুড়িতে মব আতঙ্ক ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত রনি-জনির নেতৃত্বে সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অভিযোগ লাখাই থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ সহ গ্রেপ্তার-১। শ্রীমঙ্গলে রাস্তা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত-১

থানা হবে সেবার কেন্দ্র, পুলিশ হবে সেবক: রাজশাহী রেঞ্জের ডিআইজি

থানা হবে সেবার কেন্দ্র, পুলিশ হবে সেবক: রাজশাহী রেঞ্জের ডিআইজি আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি: 'থানায় কেউ এসে যেন হেনস্তার শিকার না হন, সুনির্দিষ্ট আইনি সহায়তা যেন নির্দ্বিধায় পান, আর পুলিশ যেন তাদের সহযোগী হয়, আমাদের লক্ষ্য এটাই।' এভাবেই থানা সেবাকে জনবান্ধব করতে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাজাহান। শুক্রবার (১ আগস্ট) সকাল ১১টায় নাটোরের লালপুর থানায় সেবাধর্মী কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এসময় তিনি বলেন, আমরা চাই, মানুষ থানায় আসার পর যেন কমফোর্ট ফিল করে। তারা যেন বুঝতে পারে, এটি তাদেরই জায়গা। সেবা পেতে এখানে কাউকে অনিশ্চয়তায় পড়তে হবে না। ডিআইজি আরও বলেন, অনেক মানুষ জানেন না, তারা কোন সেবা পাওয়ার অধিকার রাখেন বা সেটা কোথায় পাবেন। তাই আলাদা আলাদা ডেস্ক করে সেবাগ্রহীতার জন্য প্রক্রিয়াগুলো সহজ করা হচ্ছে। সেবাগ্রহীতাকে আমরা এখন ‘ক্লায়েন্ট’ নয়, ‘সেবা প্রত্যাশী’ হিসেবে দেখি, আর পুলিশ নিজেকে ‘শাসক’ নয়, ‘সেবাদানকারী’ হিসেবে গড়ে তুলতে চায়। তিনি জানান, রাজশাহী রেঞ্জের আট জেলায় আটটি থানা পর্যায়ক্রমে 'সেবাধর্মী থানা' হিসেবে গড়ে তোলা হবে। এই কার্যক্রমের লক্ষ্য সাধারণ জনগণের দুঃখ-কষ্ট লাঘবে পুলিশি সহায়তা আরও সহজলভ্য ও মানবিক করা। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) সারোয়ার জাহান, নাটোর জেলা পুলিশ সুপার আমজাদ হোসাইন, লালপুর থানার ওসি মমিনুজ্জামান প্রমূখ।
Tag
আরও খবর