চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আদমদীঘিতে সড়কে ছিনতাই কালে একজন আটক সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক শার্শায় মিডিয়া অপপ্রচার রোধে প্রশাসন ও সুশীল সমাজের সমন্বয় সভা দিনাজপুরে শঙ্খধ্বনিতে মুখর ঢেপা নদী,নৌযাত্রায় কান্তজিউ বিগ্রহ হকৃবিতে প্রথমবারের মতো শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ চলতি মাসে ৩ লঘুচাপ, স্বল্পমেয়াদি বন্যার আভাস অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রপতি

শার্শার উলাশীতে ভিডাব্লিউভির উপকারভোগী নারীদের চাল ছিনতাইয়ের অভিযোগে আটক-

শার্শার উলাশীতে ভিডাব্লিউভির উপকারভোগী নারীদের চাল ছিনতাইয়ের অভিযোগে আটক-২ যশোরের শার্শায় হতদারিদ্র নারীদের জন্য বরাদ্দকৃত সরকারি ভিডাব্লিউবির চাল ছিনতাইয়ে অভিযোগে মিজানুর বিশ্বাস (৬০) ও লাল্টু বিশ্বাস (৩৫) কে আটক করেছে পুলিশ। শনিবার (২ আগষ্ট) ভোরে উপজেলার উলাশী ইউনিয়নের ধলদা এলাকা থেকে তাদেরকে আটক করে শার্শা থানা পুলিশ। আটক মিজানুর রহমান বিশ্বাস ধলদা গ্রামের মৃত রাজ্জাক বিশ্বাসের ছেলে ও লাল্টু বিশ্বাস একই গ্রামের লাল্টু বিশ্বাসের ছেলে। উলাশী ইউনিয়ন পরিষদের প্রশাসক সমবায় কর্মকর্তা আব্দুর রাশেদ জানান,গত বৃহস্পতিবার এ ইউনিয়নের ভিডব্লিউভি তালিকাভুক্ত প্রত্যেক নারী সদস্যকে ইউনিয়ন পরিষদ থেকে ৩ বস্তা করে চাল বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দপ্রাপ্ত চাল নিয়ে নিজ দায়িত্বে ভ্যান যোগে বাড়িতে নিয়ে যাওয়ার সময় ধলদা মোড়ে ওই গ্রামের নজরুল ইসলামের ছেলে ইয়ানুর, রাজ্জাক বিশ্বাসের ছেলে মিজানুর বিশ্বাস, সুরত আলীর ছেলে মশিয়ার, আতিয়ার বিশ্বাসের ছেলে রফিকুলসহ অজ্ঞাতনামা কয়েকজন ভ্যান থামিয়ে দুই থেকে তিন বস্তা করে চাল ছিনিয়ে নেয় এবং এ সংক্রান্তে বিভিন্ন অনলাইন ও দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি আমলে নিয়ে ইউনিয়ন পরিষদের সচিব নাজমুল হোসেন বাদী হয়ে মামলা দায়ের করে। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃতচাল নারীদের ফেরত দেওয়া হয়েছে।। এ দিকে এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরলেও এখনও পলাতক থাকা দুইজনের গ্রেপ্তার দাবি করে এলাকাবাসী বলেন, চাল ছিনতাইয়ের মতো জঘন্য অপরাধ করার পরও যারা খোলা আকাশের নিচে ঘুরে বেড়ায়, তারা আইনের ওপর কুপ্রভাব ফেলছে। প্রশাসনকে আরও কঠোর হতে হবে।
আরও খবর