৪৭তম জাতীয় পর্যায়ে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের সাফল্য নোয়াখালীতে নবাগত পুলিশ সুপারের হুঁশিয়ারি রায়পুরে শিক্ষা উপকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি চৌদ্দগ্রাম কালেরকন্ঠ সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, থানায় অভিযোগ নাগেশ্বরীতে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক কাউন্সিলিং অনুষ্ঠিত ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরার রাজকীয় মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন মামী বিয়ে করলেন ভাগনেকে, প্রবাস থেকে মামা দেশে ফিরে আত্মহত্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড জাল-নৌকা নিয়ে ঘাটে জেলেদের ভিড়, চলছে প্রকৃত জেলে শনাক্তের কার্যক্রম খাদ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তি আক্কেলপুরে গলায় দড়ি দিয়ে বৃদ্ধের আত্মহত্যা শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্বাগত মিছিল লালপুরে আবারও গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার লালপুরে ১৬ বছরের কিশোরকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার ৬০ বছর বয়সী ব্যক্তি। লালপুরে পদ্মার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ দেওয়ানগঞ্জের সানারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত রাজবাড়ীতে ধার করা টাকার বিরোধে যুবককে হত্যা, ৩ আসামি গ্রেফতার বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের আরও ১০ জেলায় রেল সংযোগ চালু করা হবে : রেলমন্ত্রী শ্যামনগরে শিক্ষার মান উন্নয়নে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা

শ্রীমঙ্গলে 'এক্সপ্লোটার আইইএলটিএস একাডেমির' গ্র্যান্ড ওপেনিং

উন্নতমানের ইংরেজি শিক্ষার নতুন দিগন্ত


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ইংরেজি শিক্ষার মানোন্নয়নে নতুন মাত্রা যোগ করেছে ‘এক্সপ্লোটার আইইএলটিএস একাডেমি’। শনিবার দুপুরে এক বর্ণাঢ্য আয়োজনে একাডেমির গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠান সম্পন্ন হয়।

একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক আসাদুর রহমান এহসানের সভাপতিত্বে উদ্বোধীন অনুষ্ঠানে বক্তব্য দেন, জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ইনাম উল্লাহ খান, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহির। 

উপস্থিত ছিলে মানবাধিকার ঐক্য পরিষদ শ্রীমঙ্গলের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সবুজ, সাংবাদিক মোঃ আল আমিন প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জামেয়া ইসলামিয়া মাদ্রাসার শাহি মসজিদের ইমাম মাওলানা আব্দুল মালেক।

অনুষ্ঠানে লেখক ও সাংবাদিক এহসান বিন মুজাহির বলেন, নতুন এই একাডেমি শ্রীমঙ্গলে উন্নতমানের ইংরেজি শিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করল। Explotar IELTS Academy শিক্ষার্থীদের স্বপ্নপূরণে সহায়ক ভূমিকা রাখবে। এখন থেকে শ্রীমঙ্গলের শিক্ষার্থীরা রাজধানী বা অন্য শহরে না গিয়ে নিজ এলাকায় থেকেই IELTS প্রস্তুতি নিতে পারবেন, যা সময় ও খরচ দুটোই সাশ্রয় করবে। 

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইনাম উল্লাহ খান রুবেল বলেন, ‘আন্তর্জাতিক মানের শিক্ষাব্যবস্থার সাথে তাল মিলিয়ে এক্সপ্লোটার আইইএলটিএস একাডেমি তরুণদের সঠিক দিকনির্দেশনা দিতে সক্ষম হবে। যারা বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ বা কর্মসংস্থানের লক্ষ্যে যেতে আগ্রহী, তাদের জন্য IELTS পরীক্ষায় উত্তীর্ণ হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভাপতির বক্তব্যে একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক আসাদুর রহমান এহসান বলেন, এক্সপ্লোটার আইইএলটিএস একাডেমি শ্রীমঙ্গলের শিক্ষার্থীদের জন্য একটি বড় সুযোগ। আধুনিক পদ্ধতিতে ইংরেজি শেখানো এখানে অগ্রাধিকার পাবে, যা শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে সহায়ক হবে। প্রতিষ্ঠানটিকে শ্রীমঙ্গলের শিক্ষার মানোন্নয়নে একটি অনন্য সংযোজন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন এবং সবার সহযোগিতা কামনা করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।


Tag
আরও খবর