জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার। ক্ষেতলালে কৃষক-উদ্যোক্তা সমাবেশ ও কৃষি স্কিম প্রচার কর্মসূচি অনুষ্ঠিত পীরগাছায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কমিটি গঠন জাবিপ্রবির ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত ভিপি ইসমাঈল, জিএস সাফিন ঈশ্বরগঞ্জে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য আটক ॥ গ্রেফতার ২ ন‌ওগাঁর নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, একজন গ্রেপ্তার নালিতাবাড়ীতে কারিতাসের উদ্যোগে মানসিক স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে জেলে নিখোঁজ

খাগড়াছড়িতে জুলাই সাহসী সাংবাদিক সম্মাননা পেলো এইচ এম প্রফুল্ল ও শাহরিয়ার

খাগড়াছড়িতে জুলাই সাহসী সাংবাদিক সম্মাননা পেলো এইচ এম প্রফুল্ল ও শাহরিয়ার 


 


এমদাদ খান খাগড়াছড়ি প্রতিনিধি 



‎খাগড়াছড়িতে জুলাই সাহসী সাংবাদিক সম্মাননা পেয়েছেন খাগড়াছড়ি প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদক ও বাংলা ভিশন এর খাগড়াছড়ি জেলা প্রতিনিধি এইচ এম প্রফুল্ল ও খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও যমুনা টিভি খাগড়াছড়ি জেলা প্রতিনিধি শাহরিয়ার ইউনুস।



২০২৪শে জুলাই গণঅভ্যুত্থানে জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত পেশাগত দায়িত্ব পালনে সাহসী ও ইতিবাচক ভূমিকা পালনের জন্য এই স্বীকৃতি ও সম্মাননা প্রদান করেছে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট।



গত রোববার (৩ আগস্ট) বিকেলে তথ্য ভবনে এ সম্মাননা অনুষ্টানে প্রধান অতিথি উপস্থিত থেকে পুরুস্কার তুলে দেন তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম।



‎এসময় বিশেষ অতিথি ছিলেন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাউসার আহম্মেদ প্রমূখ।




বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা মোঃ নিজামুল কবীর, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ প্রমুখ।



সাংবাদিক ‎এইচ এম প্রফুল্ল ১৯৮৯ সালে থেকে এবং শাহারিয়ার ইউনুস ২০০৯ সাল থেকে খাগড়াছড়িতে সাংবাদিকতা পেশায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করে সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছেন।



অপর দিকে এইচ এম প্রফুল্ল ১৯৮৯ সাল থেকে সাংবাদিকতা শুরুর পর ১৯৯৭, ৯৮ এবং ২০০১ সালে ৩ দফায় ১ বছর কারা ভোগ করেন। এছাড়াও দফায় দফায় হামলা ও ভাংচুর করা হয় বাসা-বাড়িসহ এই সাংবাদিকের উপর। সৃষ্টি করা হয় পেশাগত দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা। সর্বশেষ ২০২৪ সালের ৪ আগষ্ট ছাত্র জনতার চলমান আন্দোলনের সংবাদ সংগ্রহকালে জেলা সদরে হামলার শিকার হয় এইচ এম প্রফুল্ল। গনঅভূথ্যানে আওয়ামীলীগ সরকারের পতনের সময়েও সিনিয়র এই সাংবাদিক ২ টি মামলার আসামী হন।

Tag
আরও খবর