লাখাইয়ে ঘন ঘন লোডশেডিংয়ে কারণে অতিষ্ঠ জনজীবন। শান্তিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, নগ্ন ভিডিও ধারণ করে চাঁদাবাজি: গ্রেপ্তার ১ আশাশুনিতে ইউনিয়ন পরিষদের জেন্ডার একশন প্ল্যান বিষয়ক কর্মশালা ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী দেশের ১৪ জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকবে যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও সংলাপ ইস্যুতে এখনও সিদ্ধান্তহীন ইরান হামে আক্রান্ত হয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু চিলমারীতে "কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেসের" কর্মশালা অনুষ্ঠিত শার্শায় চাঁদাবাজি ও মারপিটের ঘটনায় থানায় ৩ জনের নামে এজাহার দায়ের: আটক ১ আদমদীঘিতে প্রিপেইড মিটার সংযোগ বাতিলের দাবিতে মানববন্ধন ঝিনাইগাতীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে জেন্ডার সমতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে হাজী আবুল কালাম ইঞ্জিনিয়ারের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত সোনাইমুড়িতে মব আতঙ্ক ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত রনি-জনির নেতৃত্বে সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অভিযোগ লাখাই থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ সহ গ্রেপ্তার-১। শ্রীমঙ্গলে রাস্তা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত-১

কেবল যোগ্য মানুষ নয়, সকল গুণাবলী সম্পন্ন ভালো মানুষ হওয়া প্রয়োজন

কেবল যোগ্য মানুষ নয়, সকল গুণাবলী সম্পন্ন ভালো মানুষ হওয়া প্রয়োজন আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে জুলাই অভ্যুত্থান স্মরণে আয়োজিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান, ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান শিক্ষাবৃত্তি প্রদান এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ আগস্ট) দুপুরে নাটোরের লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে (বিএম সংযোজিত) আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হারুনার রশিদ পাপ্পু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান। প্রধান অতিথির বক্তব্যে মেহেদী হাসান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, মাদক একটি সামাজিক অভিশাপ। তিনি সবাইকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান। তিনি আরও বলেন, কেবল যোগ্য মানুষ নয়, সকল গুণাবলী সম্পন্ন ভালো মানুষ হওয়া প্রয়োজন। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, গান-বাজনা ও নাটকের মতো সাংস্কৃতিক কার্যক্রমে মনোযোগ দিতে এবং লাইব্রেরিমুখী হয়ে ভালো বই পড়ার ওপরও তিনি জোর দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক খাজা শামীম মোঃ ইলিয়াস হোসেন। তিনি প্রতিষ্ঠানের অবকাঠামো সহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এ সময় তিনি দুঃখ প্রকাশ করে বলেন, অত্র প্রতিষ্ঠানের সকল যোগ্যতা থাকা সত্বেও বৈষম্যের কারণে জাতীয়করণ থেকে প্রতিষ্ঠানটি বঞ্চিত রয়েছে।  অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ, ব্যবস্থাপনা কমিটির সদস্য রবিউল ইসলাম, শিক্ষক প্রতিনিধি আব্দুল বারী, প্রভাষক হাসিবুল ইসলাম, সিনিয়র শিক্ষক দেবেন্দ্রনাথ সাহা সহ শিক্ষার্থীবৃন্দ । এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থান স্মরণে বিতর্ক, উপস্থিত বক্তৃতা ও দেয়ালিকা প্রকাশ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া, ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান শিক্ষাবৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত এবং  মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
Tag
আরও খবর