অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার হেফাজতে নিয়ে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ, ডিবির ওসি আরিফসহ দুই কনস্টেবলকে প্রত্যাহার সাতক্ষীরায় আইন সচেতনতা কর্মশালা ৪০৯ বোতল ফেন্সিডিল পাচারকালে দুইজন আটক ‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ

লাখাইয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

লাখাইয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। লাখাইয়ে জুলাই গনঅভ্যুত্থান দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগষ্ট) উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) অনুপম দাস অনুপের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা এটিএম মুহিতুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয় । এতে আলোচনায় অংশ নেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শাহাদুল ইসলাম, থানাপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি)মোঃ বন্দে আলী, পজিব কর্মকর্তা কে এম আব্দুস শাহেদ, ইসলামী ফাউন্ডেশন এর কর্মকর্তা মোঃ জুলহাস কাজী, লাখাই ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব আরিফ আহমেদ রুপন, বামৈ ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান হাজী আজাদ হোসেন ফুরুক, লাখাই প্রেসক্লাব সভাপতি এডভোকেট আলী নোয়াজ, সিনিয়র সহসভাপতি এম এ ওয়াহেদ, বৈষম্য বিরুধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শামিম আহমেদ খান প্রমুখ। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ বলেন, জনগণের ভালো বাসা অর্জনের মাধ্যমে যার যার অবস্থান থেকে বৈষম্য মুক্ত,দূর্নীতিমুক্ত থেকে কাজ করার জন্য তিনি সকলের প্রতি আহবান জানিয়ে বলেন আগে নিজে সংশোধন হতে হবে পরে দেশ ও দেশের জনগনের কল্যাণে কাজ করে যেতে হবে। তিনি আরও বলেন, আমাদের ছাত্র ছাত্রীদের কে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সকলের ঐক্যবদ্ধ প্রয়াস চালিয়ে যেতে হবে এতেই দেশ ও দেশের কল্যাণ বয়ে আনতে সক্ষম হবে। এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগন। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত মাওলানা মুশতাক আহমেদ। গীতা পাঠ করেন সহকারী শিক্ষা কর্মকর্তা প্রনয় কান্তি মহালদার। পরিশেষে জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ ও আহত হয়েছেন তাদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করে লাখাই থানা জামে মসজিদের ইমাম মাওলানা মহিবুর রহমান।
Tag
আরও খবর