সোলার সিস্টেমের আওতায় আসবে জাতীয় সংসদ ভবন: প্রধানমন্ত্রী চন্দনাইশে জমি দখলচেষ্টা ও এসিল্যান্ডের বিরুদ্ধে অপপ্রচারের পাল্টা সংবাদ সম্মেলন লোহাগাড়া উপজেলার গৌড়স্থান মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

রামগড়ে বিজয় র‍্যালি "তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে"

ঐতিহাসিক গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে" রামগড় উপজেলা বিএনপির আয়োজনে বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়। ফ্যাসিবাদ আওয়ামীলীগ সরকারের দীর্ঘ প্রায় দেড় যুগের দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে গেল বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ। ফ্যাসিবাদ সরকারের পতন এবং ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে (৫ আগষ্ট) মঙ্গলবার বিকালে খাগড়াছড়ি জেলা রামগড় উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বর্ণাঢ্য আয়োজনে বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন" ও সাধারণ সম্পাদক শাফায়েত মোর্শেদ ভুঁইয়া (মিঠু)" পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন" সাধারণ সম্পাদক সেফায়েত উল্লাহ ভুঁইয়া" এবং জেলা বিএনপির সহ সভাপতি হাফেজ আহাম্মদ ভুঁইয়া" নেতৃত্বে দলের সিনিয়র নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দলীয় অফিস থেকে বের হওয়া বিজয় র‍্যালি উপজেলা প্রশাসন চত্বর হয়ে রামগড় পৌর শহর পদক্ষিণ করে দলীয় অফিসে এসে শেষ হয়। বিজয় র‍্যালি শেষে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক শাফায়েত মোর্শেদ মিঠু, পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক সেফায়েত উল্লাহ ভুঁইয়া, জেলা বিএনপির সহ সভাপতি হাফেজ আহাম্মদ ভুঁইয়া। 

"নির্বাচনে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক জানিয়ে বক্তরা বলেন, তারেক রহমানের নেতৃত্বে আমরা দেখি একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন, যেখানে থাকবে না দুঃশাসন, থাকবে না অন্যায়, থাকবে শুধু ন্যায়, স্বাধীনতা ও গণতন্ত্র।

জুলাই অভ্যুত্থান আমাদের স্মরণ করিয়ে দেয় যে, গণতন্ত্র কখনো কারও দয়ায় আসে না, এটি অর্জন করতে হয় আন্দোলন, ত্যাগ ও ঐক্যের মাধ্যমে। গত ১৬ বছর আমরা সেই সংগ্রামে ছিলাম।


আরও খবর