ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী হরমুজে মার্কিন অত্যাধুনিক ড্রোন ধ্বংস করল ইরান রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডির নিয়োগ বাতিল সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড : তথ্যের ঘাটতি আছে, আমরা খতিয়ে দেখ‌ছি কবিতা, প্রেম ও জীবনের দর্শন--‎কবি রবি ডাকুয়ার ভাবনায় মানুষের হৃদয়, অনুভূতি ও জীবনের বহুমাত্রিকতা সাংবাদিকতা ও সমাজের প্রতি দায়বদ্ধতা ‎সত্যের পক্ষে কলম, মানুষের পাশে সাংবাদিক কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নে জি এম রবিউল্যাহ বাহারের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান নাগেশ্বরীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন গণসংহতি আন্দোলনের নেতা দুলাল টাঙ্গাইলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত-২, আহত-৩ নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে ৩৯টি মনোনয়নপত্র জমা শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৫ হাজার কেজি লাল চিনি জব্দ পূজামণ্ডপ পরিদর্শনে তিন জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী জ্বালানি খাতে সরকারের ভর্তুকি ৪১২ কোটি ডলার কিশোর গ্যাং প্রতিরোধে উপজেলা পর্যায়ে কমিটি গঠন পলাশে রিকের প্রকল্প সমাপনী ও প্রবীণ জনগোষ্ঠীর উন্নয়নে আলোচনা সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত ও উন্নয়নমুখী অন্নদানগর ইউনিয়ন গড়তে চাই : চেয়ারম্যান প্রার্থী জিল্লুর রহমান প্রধানমন্ত্রী রাজশাহী যাচ্ছেন কাল, ব্যাপক প্রস্তুতি-উৎসাহ-উদ্দীপনা বাঁশখালীতে সরল ইউনিয়নে জেলেদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। বানিয়াচংয়ে ফ্যামিলি কার্ডে কোন প্রকার অনিয়ম হলে বরদাশত করা হবে না- এমপি ডা. জীবন শার্শার কায়বায় রাস্তার পাশের গাছ কাটার অভিযোগ, ভূমি অফিসের হস্তক্ষেপে বন্ধ

নাগেশ্বরীতে ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির বিজয় র‍্যালি ও গণসমাবেশ

নাগেশ্বরীতে ঐতিহাসিক গণ-অভ্যুত্থান ও ফ্যাসিস্ট হাসিনার পতনের বর্ষপূর্তিতে বিজয় র‌্যালী ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে নাগেশ্বরী উপজেলা বিএনপির আয়োজনে বিএসসি মোড় থেকে এ র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ বিজয় মঞ্চে গণসমাবেশে মিলিত হয়।

বিজয় র‌্যালীতে হাজারও মানুষ অংশগ্রহণ করেন। এসময় জুলাই-আগষ্ট আন্দোলনে শহীদদের ছবি সংযুক্ত ফেসটুন ব্যানার ও জাতীয় পতাকা, দলীয় পতাকা হাতে শোভাযাত্রায় অংশগ্রহন করে তারা।

বিজয় মঞ্চে অনুষ্ঠিত গণসমাবেশে উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজার সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এ্যাডভোকেট বজলুর রশিদ, ডা. ইউনুছ আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিউল আলম শফি, সদস্য সচিব মোখলেছুর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক আবুল কাশেম সরকার, সদস্য সচিব আজিজুল হক প্রমুখ।

এ সময় জুলাই শহীদ গোলাম রাব্বানীর বাবা ও রাশেদুল ইসলামের ভাইয়ের উপহাহার সামগ্রী তুলে দেন বিএনপির নেতৃবৃন্দ।

Tag
আরও খবর