শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, সাবেক স্ত্রী-শ্যালিকাসহ গ্রেপ্তার ৩ বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে শমশেরনগর ক্রিকেট একাডেমির উদ্বোধন করলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফুল ক্ষেতলালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮২ বস্তা সার জব্দ দিনাজপুরে ৪২ বিজিবির অভিযানে ১ লাখ ১৫ হাজার টাকার নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার হাতিয়া গণহত্যা দিবস কে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি নাগেশ্বরী বণিক সমিতির নির্বাচন পরিচালনায় আহ্বায়ক কমিটি গঠন; আহ্বায়ক হলেন তিনবারের সাবেক সভাপতি নূরন নবী দুলাল মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১২৫ প্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী দুটি পা কেড়ে নিয়েছিল নিষ্ঠুর সড়ক, আজ সেই হাসেম মিয়ার চোখে নতুন বেঁচে থাকার স্বপ্ন গফরগাঁওয়ে অনুসন্ধানী দুই সাংবাদিকের উপর হামলা ‎পবিপ্রবির রিজেন্ট বোর্ডের ৫৯তম সভা অনুষ্ঠিত এগ্রোইকোলজি ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ময়মনসিংহ রেঞ্জে মাসিক অপরাধ পর্যালোচনা সভা: শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন ৯ পুলিশ কর্মকর্তা শেরপুরের খলচান্দা গ্রামে কোচ সম্প্রদায়ের পাশে জেলা প্রশাসক, খাদ্যসামগ্রী ও কম্বল বিতরণ দিনাজপুরে ২৯বিজিবির অভিযানে মাদকসহ আটক ১ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কুলিয়ারচর সরকারি কলেজের প্রভাষক ইসমাইল আহমেদ পানু'র মৃত্যু মানুষ অতীতের ফ্যাসিবাদকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না: আইনমন্ত্রী শ্যামনগরে যুবদের জলবায়ু পরিবর্তন ও প্রশমন বিষয়ক প্রশিক্ষণ ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসের নায়েবের অপসারণ দাবিতে মানববন্ধন ও ৭ দিনের আলটিমেটাম কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি

কুলিয়ারচরে জুলাই আন্দোলনে শহীদদের শ্রদ্ধা নিবেদন

জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষ্যে কুলিয়ারচর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জুলাই আন্দোলনে শহীদদের শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

মঙ্গলবার ৫ আগষ্ট কুলিয়ারচর উপজেলা প্রশাসন কর্তৃক গৃহীত কর্মসূচি'র অংশ হিসেবে জুলাই গণঅভ্যুত্থান -২৪ এর শহিদ ইফতি ওরফে ইফতি আব্দুল্লাহ'র কবরে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা ফাতেমাতুজ-জোহুরা।

এসময় শ্রদ্ধা নিবেদন আরো অংশগ্রহণ করেন কুলিয়ারচর উপজেলা সহকারী কমিশনার ভূমি রাকিন মাসরুর খান, উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, উপজেলা এলজিএডি প্রকৌশলী জেএমজে কিবরিয়া, কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ ওসি মো. হেলাল উদ্দিন পিপিএম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওমর ফারুক, উপজেলা শিক্ষা অফিসার আবদুল আলিম রানা, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জিপা সুলতানা, সালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কাইয়ুম সহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান গন ও বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের প্রতিনিধি বৃন্দ। 

পুষ্পস্তবক অর্পণ শেষে শহিদ ইফতি ওরফে ইফতি আব্দুল্লাহ সহ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদ সকলের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

আরও খবর