এমবিবিএস পাস করে চিকিৎসক, বাবার স্বপ্ন পূরণ করলেন সেতু ‎সুন্দরবন ধ্বংসের দায় ও বার্কলেস ব্যাংক: যুক্তরাজ্যের আদালতে ঐতিহাসিক অভিযোগ ও আইনি লড়াই সাতক্ষীরায় অস্ত্রসহ আরিফুল গ্রেপ্তার কোহিনুর হত্যায় সন্দেহভাজন মালিক গ্রেপ্তার সোলার সিস্টেমের আওতায় আসবে জাতীয় সংসদ ভবন: প্রধানমন্ত্রী চন্দনাইশে জমি দখলচেষ্টা ও এসিল্যান্ডের বিরুদ্ধে অপপ্রচারের পাল্টা সংবাদ সম্মেলন লোহাগাড়া উপজেলার গৌড়স্থান মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬

গলাচিপায় নদীতে অভিযান: ৩৩ লাখ টাকার অবৈধ জাল ও মাছসহ আটক ১৫ জেলে

পটুয়াখালীর গলাচিপায় তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে সামুদ্রিক মাছ আহরণকালে ১৫ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। এসময় তাদের কাছ থেকে প্রায় ৩৩ লাখ টাকা মূল্যের একটি ফিশিং বোট, বিপুল পরিমাণ অবৈধ জাল ও সামুদ্রিক মাছ জব্দ করা হয়। চর মোন্তাজ নৌ-পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, গতকাল সোমবার (৫ আগস্ট) রাত আনুমানিক সোয়া ১০টার দিকে চরবিশ্বাস ইউনিয়নের তেঁতুলিয়া নদীতে গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলা মৎস্য অফিসের সাথে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ ট্রল ডোর উইন্ড মেশিনযুক্ত 'এফবি মায়ের আশীর্বাদ' নামের একটি ফিশিং বোট আটক করা হয়।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে: ১৫ লাখ ৯০ হাজার টাকা মূল্যের ফিশিং বোট, ৫ লাখ টাকা মূল্যের ৪১৭ হর্সপাওয়ারের একটি ইঞ্জিন,

৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৬টি ট্রল নেট, ৪ লাখ টাকা মূল্যের ৪০টি লাল সুতার জাল, ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১২০ মণ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ, এবং ১ লাখ ১০ হাজার টাকা মূল্যের ৫ ব্যারেল ডিজেল।

সর্বমোট জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৩৩ লাখ টাকা।


এ ঘটনায় আটককৃত ১৫ জেলের সকলেই ভোলা জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। গ্রেফতারকৃতরা হলো: মোঃ হান্নান (৩২), মোঃ মোস্তফা (৪০), মোঃ সালাউদ্দিন (৩৫), মোঃ আকবর (৩৩), মোঃ সুজন মাধবর (৪০), মোঃ বেল্লাল (৩৬), আবুল কালাম (৫০), আব্বাস (৩০), সুমন মোল্লা (২৬), জাহাঙ্গীর আলম (৫৫), মোঃ মিরাজ (২৬), মোঃ নুরনবী (২৯), আব্দুল মালেক (৫০), আক্তার আলী (২২) ও মোঃ ইয়াছিন (৫০)।


এই ঘটনায় গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী বাদী হয়ে সামুদ্রিক মৎস্য আইন, ২০২০-এর সংশ্লিষ্ট ধারায় গলাচিপা থানায় একটি মামলা দায়ের করেছেন। এ বিষয়ে তিনি বলেন, “সামুদ্রিক আইন মেনেই জেলেদের মাছ ধরতে হবে। যারা আইন অমান্য করবে, তাদের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”


গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আরও খবর