পূর্বপুরুষের স্মৃতি জড়িয়ে থাকা শতবর্ষী কবরস্থান রক্ষায় লোহাগাড়ায় মানববন্ধন, খামারকান্দিতে অসহায় মানুষের মাঝে ত্রাণ, ফলজ গাছের চারা বিতরণ ও ঝাঝর খালে মাছের পোনা অবমুক্ত ‎সুন্দরবন রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার তাগিদ পরিবেশ প্রতিমন্ত্রীর ‎ জাবিপ্রবিতে ছাত্রশিবিরের নতুন কমিটি: সভাপতি মামুনুর রশীদ, সেক্রেটারি ফাহাদ স্বনির্ভর ও প্রযুক্তিনির্ভর দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর লোহাগাড়ায় ২ হাজার ইয়াবাসহ দুই পাচারকারী আটক লোহাগাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারালেন পথচারী বকশীগঞ্জ থানার সাবেক ওসি আসলাম হোসেনের বিরুদ্ধে রিমান্ডে নির্যাতনের অভিযোগ : ওসির দাবি, 'ওটা তদন্ত কর্মকর্তার বিষয়' মিরসরাইয়ে ‘শেষ বিদায়ের বন্ধু’র নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও দায়িত্ব হস্তান্তর হতদরিদ্র পরিবারের মাথা গোঁজার ঠাঁই সংস্কারে সহায়তার হাত বাড়ালেন বিএনপি নেতা ফজলুল মুরাদ সাংবাদিক ও পরিবেশকর্মী বাচ্চুর ওপর হাতুড়িপেটা,আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি পাকা রাস্তা না থাকায় চরম ভোগান্তিতে বদলা পাড়াবাসী পদত্যাগের পর রাষ্ট্রপতির সুযোগ-সুবিধা নিয়ে কী আছে আইনে দেশে সব ধর্মাবলম্বী সমান অধিকার ভোগ করেন : তথ্যমন্ত্রী চৌদ্দগ্রামের সুফিয়ান রায়হান এনসিপির কেন্দ্রীয় সহ-সভাপতি স্পিকারের দায়িত্ব পালন করবেন ব্যারিস্টার কায়সার কামাল রাণীশিমুল ইউপি নির্বাচনে জনসংযোগে ব্যস্ত সম্ভাব্য প্রার্থী রুকুনুজ্জামান লাখো ৯০ দিনের মধ্যে রাষ্ট্রপতির শূন্য পদে ভোট, দ্রুতই তফসিল ঘোষণার প্রস্তুতি ইসির পলাশে কবরস্থানের উপর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ 'বিদ্রোহী প্রার্থী হলে আজীবন বহিষ্কার'—পীরগাছায় এমপি রেজেকা সুলতানা ফেন্সির কঠোর হুঁশিয়ারি

মধুপুরে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে জামায়াতের বিজয় মিছিল ও সমাবেশ

দেশচিত্র

টাঙ্গাইলের মধুপুরে ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবসের বর্ষপূর্তি উপলক্ষ্যে বৃহস্পতিবার বিকেলে বিজয় মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী মধুপুর উপজেলা শাখা। মধুপুর রাণীভবানী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হওয়া মিছিলটির নেতৃত্ব দেন টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. মোন্তাজ আলী। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মধুপুর থানা মোড়ে সমাবেশ করে।

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের মধুপুর উপজেলা শাখার আমীর অধ্যাপক মো. আবদুল কাদির। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াত ইসলামী টাঙ্গাইল জেলা শাখার আমীর আহসান হাবীব মাসুদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. বোরহানুল ইসলাম প্রমূখ।

প্রধান অতিথি আহসান হাবীব মাসুদ বলেন, ৫ আগষ্ট বাংলাদেশে নতুন করে সূর্য উদিত হয়েছে। আমরা স্বৈরাচারকে বিদায় করতে পেরেছি। আমরা পাষন্ড এক নারীকে বিদায় করতে পেরেছি। আমরা খুনি হাসিনাকে বিদায় করতে পেরেছি। কসাই হাসিনাকে বিদায় করতে পেরেছি। তিনি তার দেশ ইন্ডিয়াতে চলে গেছে। তিনি তার আত্মার আত্মীয় মোদির কাছে চলে গিয়েছেন। আপনার প্রিয় দেশ ইন্ডিয়াতেই আপনি থাকুন। ১৫ আগস্টেও আপনি সেখানেই ছিলেন। ৫ আগস্টেও সেখানেই গিয়েছেন।

আহসান হাবিব মাসুদ বলেন, আপনার দেশ কোনটা আমরা ভালো করে চিনেছি। আওয়ামীলীগের হেড কোয়ার্টার হলো দিল্লি। আমরা দিল্লিতে হেড কোয়ার্টার রেখে ঢাকায় রাজনীতী করতে দেওয়া যায়না। আওয়ামীলীগের ভাইয়েরা আপনার সবাই খুন করেন নাই। চাঁদাবাজি করেন নাই। আপনারা তওবা পড়ে আবার মানুষ হন। আমরা ছাড় দিয়েছি। কিছুদিন পর আর ছেড়ে দেবোনা। সরকারি বিভিন্ন অফিস, ইউনিয়ন পরিষদ, ব্যবসা প্রতিষ্ঠান, সমিতি সবকিছু দখল হয়ে গেছে। কেন এত দখলবাজি হবে। আমরা দেখতেছি কোন পর্যন্ত যায়। এরপর এমন টাইট দেওয়া হবে আর কুলাইতে পারবেননা।

জেলা আমীর আরও বলেন, আপনারা নির্যাতন, গুম, খুনের শিকার হয়েছেন। দলের চেয়ারপার্সনের দরজার সামনের বালুর ট্রাক সরাইতে পারেন নাই। আজ আপনার চাঁদাবাজি করেন। মাস্তানি করেন। কেরে ভাই। আপনারা জনগণের জন্য অধিকার আদায়ের জন্য আন্দোলন করেছেন। এখন এই চাঁদাবাজি কেনরে ভাই। বাংলাদেশ জামায়াত ইসলামীর একটি মানুষও চাঁদাবাজি করেনা। মানুষ চাঁদাবাজদের ভোট দেবেনা।

টাঙ্গাইল-১ আসনের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোন্তাজ আলী বলেন, জুলাই সনদকে কাগজের পাতায় রাখলে চলবেনা। জুলাই সনদকে সংবিধানের অন্তর্ভূক্ত করতে হবে। জুলাই সনদ সংবিধানের অন্তর্ভূক্তি ছাড়া কোন সংস্কার ছাড়া বাংলার মাটিতে নির্বাচন হতে দেওয়া হবেনা।

তিনি আরও বলেন, আজ দেশে সন্ত্রাসীতে ছেয়ে গেছে। চাঁদাবাজে ছেয়ে গেছে। সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পাচ্ছেনা। কাকে ভোট দেবে সে কথাও বুক ফুলিয়ে বলতে ভয় পাচ্ছে। এই সন্ত্রাসী চাঁদাবাজদের হাত থেকে জনসাধারণকে যতক্ষণ মুক্ত করতে না পারবো ততক্ষণ বাংলার মাটিতে নির্বাচন হতে দেওয়া হবেনা।

তিনি সন্ত্রাসী চাঁদাবাজদের উদ্দেশ্য করে বলেন, যারা চাঁদাবাজী মাস্তানি করছেন তারা চাঁদাবাজী ছাড়েন। আপনারা চাঁদাবাজী ছাড়েন নয়তো ভিক্ষা করেন। তবু মানুষের উপর জুলুম করবেননা। জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে সকল বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। সন্ত্রাসী চাঁদাবাজদেরকে বিপথগামীতা থেকে ফিরিয়ে এনে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

আরও খবর